কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের চেকপোস্টে সিগন্যাল না মেনে পালাতে পারেনি বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই ডাবল কেবিন পিকআপ। তবে র‍্যাবের কঠোর অবস্থানের কারণে পিকআপ রেখেই পালিয়ে যায় চালক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিপিসি-২ র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা রাত আটটায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার দানিছ ব্যাপারির বাড়ির সামনে থেকে ডাবল কেবিন পিকআপটি উদ্ধার করে। এসময় পিকআপ ভর্তি বিভিন্ন ব্যান্ডের ১ হাজার ৬শ ৪৮ পিস ভারতীয় মদ পাওয়া যায়। ২৪ ডিসেম্বর রাত ১০টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সিপিসি-২ র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সিপিসি-২ র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর রাত ৬টায় পৌর শহরের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি অভিযান পরিচালনাকালে রাত ৮টায় ঢাকাগামী একটি ডাবল কেবিন পিক আপকে থামার সিগন্যাল দিলে র‍্যাবের সিগন্যাল না মেনে নাটালের মোড়ে দিকে ভৈরবপুর উত্তরপাড়ার রেনেটা কোম্পানির সামনে গাড়ি রেখে ড্রাইভার সু-কৌশলে পালিয়ে যায়। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ঠ (১৪- ১৩৮৬)। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ডাবল কেবিন পিকআপের পিছনে এবং কেবিন এর মধ্যে হতে বিভিন্ন ব্যান্ডের ১ হাজার ৬ শ ৪৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য চুয়ান্ন লক্ষ চার হাজার টাকা।তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভৈরব থানায় একটি মাদক আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাট নিয়ে ফতুল্লায় বিএনপির ব্যাপক সংঘর্ষে আহত ৫, আটক ১২
হাট নিয়ে ফতুল্লায় বিএনপির ব্যাপক সংঘর্ষে আহত ৫, আটক ১২

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরবানির পশু বিক্রির অস্থায়ী হাটের টেন্ডার বিক্রিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর দিশেহারা মনোয়ারার পাশে ইউএনও
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর দিশেহারা মনোয়ারার পাশে ইউএনও

'স্বামী-সন্তান হারিয়ে ছোট মেয়েকে নিয়ে দিশেহারা মনোয়ারা' শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী Read more

নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষকের অনতিবিলম্বে বহিস্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ Read more

পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনায় পুকুর থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান Read more

শ্রদ্ধা ও বিষাদের সুরে শিক্ষকের বিদায়
শ্রদ্ধা ও বিষাদের সুরে শিক্ষকের বিদায়

মঞ্চে  অতিথি, দর্শক সারিতে  অভিভাবক এবং কোমলমতি  শিক্ষার্থী উপস্থিত। মধ্যমনি হিসাবে উপস্থিত আছেন বিদায়ী শিক্ষক মোঃ আবদুন নূর। এ যেন Read more

জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়
জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন