রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ২ সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। সোমবার (১৯ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে সমর্থন জানাতে যেসব ইউরোপীয় নেতারা ওয়াশিংটনে গিয়েছিলেন, তাদের মধ্যে মের্জও ছিলেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৈঠকের মাঝামাঝি সময়ে ট্রাম্প পতিনকে ফোন করেন এবং তাকে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য রাজি করান। জার্মান চ্যান্সেলর ডোনাল্ড ট্রাম্পকে পুতিনকে বৈঠকের জন্য রাজি করানোর জন্য কৃতিত্ব দিয়েছেন। তবে পুতিন আসলেই এই বৈঠকে অংশ নেবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মের্জ। তিনি জানান, ‘আমরা জানি না রাশিয়ার প্রেসিডেন্টের এমন একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সাহস থাকবে কি না।  অতএব, প্ররোচনা প্রয়োজন। তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকের বিরতির সময় আমেরিকান প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক হবে বলে সম্মত হয়েছেন।জার্মান চ্যান্সেলর বলেন, ‘ট্রাম্প পরবর্তীতে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য আহ্বান জানানোর জন্য সম্মত হয়েছেন, যাতে আলোচনা ‘‘সত্যিকার অর্থে শুর’’ হতে পারে। ‘তিনি আরও বলেন, ‘ইউরোপীয়রা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে দেখে ট্রাম্প মুগ্ধ, এবং মার্কিন প্রশাসনের সঙ্গে  তাদের আলোচনা এখন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির বিশদ বিবরণে পরিণত হবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)

বুলাওয়েতে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-বুলাওয়ে টেস্ট–১ম দিনজিম্বাবুয়ে–নিউজিল্যান্ডবেলা ২টা, টি স্পোর্টসদ্য হানড্রেডসুপারচার্জার্স–ওয়েলশ ফায়াররাত Read more

দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা
দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করলেন মা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা এলাকার দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করেছেন একজন মা। সোমবার (১লা Read more

শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়
শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়

ভারতে ৮৬ বছরের এক বৃদ্ধাকে মৃত ভেবে দাহ করার জন্য নেওয়া হয়েছিল শ্মশানে, কিন্তু শেষকৃত্যের আগমুহূর্তে দেখা যায় তিনি জীবিত।চাঞ্চল্যকর Read more

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রবিবার দুপুর দেড়টায় Read more

অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক
অবেলায় তরমুজ চাষ করে সাইফুলের চমক

অবেলায় কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ করে চমক দেখিয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সাইফুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জমিতে Read more

রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন