পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত এক জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ সময় দুটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে এ ঘটনাটি ঘটেছে ।স্থানীয় একাধীক সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মো. জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক  মো. বদিউজ্জামান ভুইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আহতরা হলেন- সংঘর্ষে যুবদল নেতা  বদিউজ্জামান গ্রুপের বদিউজ্জামান (৪০), ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলাম (২৪), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সবুর সরদার (৪৫), মো. মাহবুব ভুইয়া (৬৫), স্বেচ্ছা সেবকদল নেতা মো. আল মামুন সরদার আজমীর (৪২), জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তায়জুল ইসলাম (৩৩), স্বেচ্ছা সেবক দলের এমাম ভুইয়া (২৫), যুবদলের রুহুল আমীন ভুইয়া (৩৫) এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মো. জহিুরুল ইসলাম শেখ ও পলাশ শেখ (২৮)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিএনপি নেতা জহিরুল ইসলাম ও পলাশ শেখ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও তাদের পাওয়া যায়নি। হামালায় আহত উপজেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্চা সেবক দলের নেতা আজমীর হোসেনকে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সদস্য সচীব জহিরুল ইসলাম ও তার ভাই যুবলীগ কর্মী জাহিদ সহ ৪-৫ জনে চাঁদার দাবীতে বাজারের একটি দোকানের সামনে আটক করে। এর আগে গত প্রায় দুই মাস ধরে  তারা আজমীরের কাছে  চাঁদা চায়। এ ঘটনা শুনে সেখানে গেলে বিএনপি নেতা জহিরের নেতৃত্বে তার ভাই ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলাসহ দুটি মোটর সাইকেল ভাংচুর করে। পরে এ খবর শুনে আমার আত্মীয় স্বজনরা সেখানে গেলে জহিরের লোকজন তাদের উপর হামলা করে।বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম শেখ বলেন, যুবদল নেতা বদিউজ্জামানের চাচা মাহাবুব ভুইয়া তাকে গালাগালি করেন। এ নিয়ে সংঘর্ষে কে কাকে মেরেছে তা তিনি জানেন না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

জেআইসি সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ Read more

হজযাএীদের প্রথম ফ্লাইটটি যাএা করবে আজ রাতে
হজযাএীদের প্রথম ফ্লাইটটি যাএা করবে আজ রাতে

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে সোমবার (২৮ এপ্রিল) Read more

দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত
দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ Read more

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির
এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। Read more

বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত
বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনে সালিশ বৈঠকের পর প্রতিপক্ষের হামলায় আহত রাবেয়া বেগম নামে ৭০ বছরের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন