জীবন্ত মানুষের পিঠে লোহার বড়শি গেঁথে বাঁশ কাঠে নির্মিত চড়কির সাথে শূন্যে ঘুরছে মানুষ। আর সেখানে উপস্থিত হিন্দু নারীরা উলুধ্বনির মধ্য দিয়ে পালন করছেন ধর্মীয় রীতিনীতি। এমন দৃশ্য দেখতেই হাজারো মানুষের ঢল।   গতকাল সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মালিপাড়া এলাকায় এমন দৃশ্য দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা পঞ্জিকা অনুযায়ী, চৈত্রের শেষ দিনে এ চড়ক পূজা অনুষ্ঠিত হয়। প্রায় দুইশত বছর ধরে গোয়ালন্দে অনুষ্ঠিত হয়ে আসছে এই চড়ক পূজা। বংশের ধারা অনুযায়ী প্রায় ৩যুগ ধরে বড়শি পিঠের মধ্যে গাঁথা অবস্থায় শূন্যে ঘুরা এই চড়ক মেলা চালিয়ে যাচ্ছে বাদল কুমার বিশ্বাস। প্রতিবছরের ন্যায় এবছর‌ও পিঠে বড়শি গাঁথা অবস্থায় বাঁশের চরকিতে ঝুলে ঘুরেন ২জন। তারা হলেন দেবাশীষ বিশ্বাস ও জয় বিশ্বাস। তাদের মধ্যে দেবাশীষ ৯বছর ও জয় ৪বছর যাবদ পিঠে বড়শি গাঁথা অবস্থায় ঝুলেন। তারা বড়শি গাঁথা অবস্থায় ঝুলার পূর্বে এক সপ্তাহ উপবাস করেন।মেলা উদযাপন কমিটির সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব চড়কপূজা। বিভিন্ন নিয়মাবলীর মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই উৎসব চৈত্র মাসের শেষ দিনে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় জীবন্ত মানুষের পিঠে মধ্যে লোহার বড়শি গেঁথে বাঁশের চরকিতে বেঁধে ঘুরানো হয়। এসময় উলুধ্বনি, ও ঢাকঢোল পেটানো হয়। এই মেলাটি রাজবাড়ীর মধ্যে সবচেয়ে পুরাতন মেলা এবং সবচেয়ে বেশি দর্শনার্থীদের ভিড় হয় এই মেলার মাঠে।মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, শরীরের মধ্যে বড়শি বিধিয়ে চরকীতে ঘোরা বিষয়টি শুললেই গা শিউরে উঠে। আমরা বাল্যকাল থেকেই চড়ক মেলা দেখতে আসি। শুধু আমরাই নয়, বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের দেখতে আসে এই চড়ক মেলা।মেলায় গিয়ে দেখা যায়, মেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমিয়েছে। সেই সাথে চড়ক মেলাকে কেন্দ্র করে মেলায় বিভিন্ন রকমারীর দোকান বসেছে। পিঠে বড়শি গেঁথে ঝুলন্ত অবস্থায় শূন্যে ঘুরে ঢোল পিটিয়ে ও বাতাসা ছিটিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী চড়ক মেলা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে
প্রত্যাহারের জন্য বিএনপি ১৬ হাজার, জামায়াত ১২শ’ মামলার তালিকা দিয়েছে

প্রত্যাহারের জন্য সরকারকে প্রায় ১৬ হাজার মামলার একটি তালিকা দিয়েছে বিএনপি। অন্যদিকে, জামায়াতে ইসলামী ১২শ’ এবং হেফাজতে ইসলাম ৪৪টি মামলার তালিকা Read more

একসঙ্গে একাধিক ভালোবাসার বিষয়ে যা বলছে বিজ্ঞান
একসঙ্গে একাধিক ভালোবাসার বিষয়ে যা বলছে বিজ্ঞান

ভালোবাসা কি শুধু একজনের জন্যই সংরক্ষিত? নাকি কখনো একই সময়ে দুজন মানুষকে ভালো লাগতে পারে, দুজনের প্রতিই টান অনুভব করা Read more

সংগীতে নতুন রসায়ন, রুনা লায়লা–প্রীতমের ডুয়েট ঘিরে উচ্ছ্বাস
সংগীতে নতুন রসায়ন, রুনা লায়লা–প্রীতমের ডুয়েট ঘিরে উচ্ছ্বাস

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ তে অপ্রত্যাশিত পালাবদলে প্লেব্যাক করেছেন উপমহাদেশের বিশিষ্ট Read more

ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’
ভারতে স্কুল পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’

ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবইয়ে যুক্ত  হতে চলেছে ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত একটি অধ্যায়। একটি Read more

সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের
সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী Read more

ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা
ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ২০২৩ সালের ৯ই অক্টোবর যোগদান করেছিলেন প্রীতম সাহা। চলতি মাসের ২১শে এপ্রিল জনপ্রশাসন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন