সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের মধ্য দিয়ে যাওয়া বিল সূর্য নদীর শাখা খালের দুইপাড়ে অসংখ্যা গাঁজা ও ভাং গাছের সন্ধান পেয়েছে প্রশাসন। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত থানা পুলিশ ও পৌরসভার কর্মীদেরকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজা ও ভাং গাছ কেটে অপসারণ করার পর পুড়িয়ে দিলেন। উল্লাপাড়ার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন রাহাত খলিল প্রথমে এই গাঁজা ও ভাং গাছগুলোর সন্ধান পান। এই স্থানটি বস্তুতঃ সবারই অলক্ষ্যে থাকে। আসয়াদ বিন রাহাত খলিল জানান, এবছর তিনি উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা নিয়ন্ত্রনের দায়িত্ব পেয়েছেন। রোববার পরীক্ষা চলাকালে তিনি মাদ্রাসার দোতলা ভবন থেকে পাশের বিলসুর্য শাখা খালের দুইপাড়ে প্রচুর গাঁজা ও ভাং গাছ দেখতে পান। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত জানান, ইতোমধ্যে তিনি গাঁজা ও ভাং গাছগুলো কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উল্লিখিত অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে তিনি উল্লাপাড়ায় মডেল থানায় একটি জিডি করার নির্দেশ দিয়েছেন। কীভাবে এইখালের দুইপাড়ের অনেকটা অংশ জুড়ে এতো গাঁজা ও ভাং গাছ জন্মালো এবং বেড়ে উঠলো তা তদন্ত করে দেখা হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামায়াত-এনসিপি ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও Read more

‘চন্দন কাঠ’ ভেবে উৎসুক জনতার ভিড়, না বুঝেই চলছে কেনাবেচা!
‘চন্দন কাঠ’ ভেবে উৎসুক জনতার ভিড়, না বুঝেই চলছে কেনাবেচা!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের কালজানী নদী হয়ে নাগেশ্বরীর দুধকুমার নদে গত ২ দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে Read more

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী
শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী

দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে Read more

হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ Read more

গাজায় নৃশংসতার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ
গাজায় নৃশংসতার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মরক্কোর রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। প্রায় ১৮ মাস Read more

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত
ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত

ইসরায়েলের দিমোনা ও আরদে ইরানের মিসাইল হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। যারমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এরমধ্যে শুধুমাত্র আরদেই আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন