কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম মাওলানা আলী আকবরের (৬০) মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল রোড জেলা প্রশাসকের ডাকবাংলোর সামনের এ ঘটনা ঘটে।নিহত মাওলানা আলী আকবর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামের সাইফুদ্দিন আহমেদের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। এবং ঐতিহাসিক পাগলা মসজিদ মক্তবের শিক্ষক ছিলেন। তিনি জেলা শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম ও পাগলা মসজিদ মক্তবের শিক্ষক মাওলানা আলী আকবর এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মাওলানা আলী আকবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নায়করাজের প্রয়াণের ৮ বছর আজ
নায়করাজের প্রয়াণের ৮ বছর আজ

পঞ্চাশের দশকে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গড়ে উঠলেও উর্দু চলচ্চিত্রের দাপট তখন তুঙ্গে। ষাটের দশকে তৎকালীন পূর্ব বাংলার সিনেমা হলগুলোতে যখন Read more

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের রেকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া Read more

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার (২০ Read more

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন।তিনি সোমবার (২১ এপ্রিল) Read more

স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন
স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল Read more

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই খেলা দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন