কুড়িগ্রামের উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নদ তীরবর্তী মানুষজন। গত তিনদিনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসূলপুর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে ৭০ বিঘা ফসলি জমি, গ্রামীণ সড়ক ও সাতটি বসতভিটা বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে হুমকিতে রয়েছে রসূলপুর মার্কাজ জামে মসজিদ, রসূলপুর আলহাজ্ব রোস্তম আলী নূরাণী হাফিজিয়া মাদরাসা, রসূলপুর ঈদগাহ মাঠসহ বসতঘর।জানা গেছে, কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার বেগমগঞ্জ, সাহেবের আলগা ও হাতিয়া ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ। বছরের পর বছর নদীভাঙনে কৃষিজমি, ঘরবাড়ি হারিয়ে অনেকেই অসহায় দিন কাটাচ্ছেন। এতদিন ভাঙন হতো বর্ষা মৌসুমে। তবে এখন নদী ভাঙছে শুষ্ক মৌসুমে। নদীতে পানির স্রোত নেই, অথচ পাড় ভাঙছে।ভাঙনকবলিত রসূলপুর এলাকার মিজানুর রহমান, নায়েব আলী, সাহেব আলী, হেলাল উদ্দিন, আব্দুর রশিদ, রায়হান মিয়া, নুর আলমসহ অনেকের অভিযোগ, বিভিন্ন সময় অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর দিক পরিবর্তন হয়েছে। ফলে অসময়ে নদী ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। এভাবে ভাঙন চলতে থাকলে একদিন বেগমগঞ্জ ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে।স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, গত তিনদিনে আমার বাড়িসহ সাত জনের বাড়ি ও প্রায় শত বিঘা জমি ভাঙনে বিলীন হয়ে গেছে। এখন শুকনো মৌসুম, এই সময়ে ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিৎ বলে দাবি করেন তিনি।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ওই এলাকা পরিদর্শন করে ৫০০ জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভিয়েতনামে বন্যা, নিহত ৩৫
রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভিয়েতনামে বন্যা, নিহত ৩৫

ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত শনিবার (১ Read more

পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা
পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। Read more

খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা
খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে Read more

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে মোট ১২ জন মার্কিন Read more

এনসিপির ১৫ নেতার একযোগে পদত্যাগ
এনসিপির ১৫ নেতার একযোগে পদত্যাগ

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা Read more

চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১
চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় লোহার হাতুড়ির আঘাতে মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। বুধবার (৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন