নেত্রকোনার মদনে ছাগল হারানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনা। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ হাসপাতালে নিলে সেখানে ইমাম হোসেন ভোরে মারা যান। এ খবর রবিবার (১৩ এপ্রিল) সকালে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় হাসপাতালে ভর্তি হওয়া অন্যান্য আহতরা পালিয়ে যান।মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, গতকাল বিকালে আকাশ্রী গ্রামের একটি ছাগল হারানোকে কেন্দ্র করে ওই  গ্রামের দুই পক্ষের মধ্যে তর্ক বির্তক লাগে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ থেকে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন মারা গেছেন শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশি আটকের দাবি
ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশি আটকের দাবি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা জেলার খাজপুর গ্রাম থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১৬ Read more

প্রতি মাসেই খুনের ঘটনা বেড়েছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার
প্রতি মাসেই খুনের ঘটনা বেড়েছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার

পুলিশের দেওয়া তথ্যেই দেখা যায়, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে খুনের ঘটনা ক্রমাগত বেড়েছে। তবে পুলিশের দাবি, Read more

পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি
পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকা লুটপাট চালায় Read more

দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুনভাবে যুক্ত হয়েছে ৪৫ লাখ Read more

বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত
বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে বানু (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌণে ৬টায় Read more

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার
পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দোনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন