পটুয়াখালীর বাউফল উপজেলায় দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ল্যাঙড়া মুন্সির পুল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন- দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার মৃধা, সাংগঠনিক সম্পাদক মজিবর আকন, আটোরিকসা চালক মো. রহিম হোসেন।  বক্তারা বলেন- দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়কের বেহাল অবস্থা। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনারশিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বেশি। বর্ষা মৌসুমের আগেই এসব সড়ক সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়ক গুলো সংস্কারের দাবি জানিয়েছেন বক্তারা।এবিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেশকিছু সড়ক মেরামতের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু
মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। Read more

শুরুর আগেই প্রশ্নবিদ্ধ বিপিএল, এবার অনুশীলন রেখেই সিলেট ছাড়লেন সুজন-তালহা
শুরুর আগেই প্রশ্নবিদ্ধ বিপিএল, এবার অনুশীলন রেখেই সিলেট ছাড়লেন সুজন-তালহা

বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ঘিরে অস্বস্তি ও অনিশ্চয়তার খবরই সামনে আসছে। টুর্নামেন্ট শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই, অথচ Read more

ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া Read more

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তরুণ আইনজীবীকে অপহরণের চেষ্টা
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তরুণ আইনজীবীকে অপহরণের চেষ্টা

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে প্রশাসনের পরিচয় ব্যবহার করে এক তরুণ আইনজীবীকে দফায় দফায় গাড়ি থামিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। Read more

মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি
মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি

কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহারিত খালি ১৯টি বিদেশী মদের বোতলসহ কিশোর গ্যাংয়ের ৩১ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন