বর্তমানে যুগে এআইয়ের অনন্য আবিষ্কার চ্যাটজিপিটি। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করে তুলেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে। আবার এমন কিছু কাজ আছে যেগুলোতে চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করতে পারে, তা আপনি চিন্তাও করেননি। চ্যাটজিপিটি নানাভাবেই সাহায্য করতে প্রস্তুত। কিন্তু সে যে এই কাজগুলোও পারে, তা আগে জানা না থাকায় হয়তো একটু দেরিই হয়েছে আপনার। আসুন জেনে নেওয়া যাক আরও কী কী কাজে আপনি চ্যাটজিপিটিকে কাজে লাগাতে পারেন-সপ্তাহের প্ল্যান করতে পারেন : সারা সপ্তাহের প্ল্যানগুলো অনেকেই করে রাখেন কাজের চাপ হালকা করতে। কিন্তু সেজন্য ৫টা অ্যাপ ঘাঁটতে হয়। এখন সেসব ঝঞ্ঝাট অতীত। চ্যাটজিপিটি একাই অনেক! আপনার খাদ্যাভ্যাস, আপনার ফ্রিজে কী আছে না আছে এবং আপনার সময়সীমা জানিয়ে দেন। অবাক হয়ে দেখবেন, আপনার প্রাতঃরাশ, দ্বিপ্রাহরিক ও রাতের খাওয়ার তালিকা বানিয়ে ফেলেছে আপনার প্রিয় চ্যাটবট। এ তো গেল খাওয়া দাওয়া। জামাকাপড় কবে কী পরবেন? স্রেফ কাচা জামাকাপড়ের তালিকা দিয়েদিন। সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস এবং আপনার শিডিউল। ব্যাস, সারা সপ্তাহের পোশাকের ‘রস্টার’ রেডি!সন্তানকে গল্প শোনাতে পারে চ্যাটজিপিটি: আপনার সন্তান গল্প শুনতে ভালোবাসে? বলতে বলতে আপনার স্টক ফুরিয়ে আসার জোগাড়! নতুন গল্প আর বানাতেও পারছেন না। এই মুহূর্তে আপনার মুসকিল আসান হতে পারে চ্যাটজিপিটি। ঝটপট কয়েকটা ডিটেইল কেবল চ্যাটজিপিটির সামনে হাজির করুন। যেমন, সন্তানের নাম, প্রিয় পশু, কোন খেলনা বুকে জড়িয়ে সে ঘুমোয় ইত্যাদি। দেখবেন, সেসব মিলিয়ে গল্প বানিয়ে ফেলেছে চ্যাটজিপিটি। কেবল তাই নয়। আপনি যদি চান রূপকথা বানাতে, সেটা জানিয়ে দিন। আবার তা না করে একটু অন্য স্বাদে গল্পটা বুনতে চাইছেন, সেটাও জানান। যেমন চাইবেন, তেমন গল্প দ্রুত হাজির করে দেবে আপনার ‘প্রদীপের দৈত্য’ তথা চ্যাটজিপিটি।ভ্রমণের পরিকল্পনা : ধরুন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। ট্র্যাভেল ওয়েবসাইট থেকে সেখানকার দর্শনীয় স্থানের তালিকা দেখে নিলেন। কিন্তু চ্যাটজিপিটি এখানেও এক কদম এগিয়ে রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী, কোনগুলো গেলে সবচেয়ে আনন্দ পাবেন, সব ক্রম ধরে জানিয়ে দেবে। আসলে বেড়াতে গেলে কেউ চান সেখানকার সেরা খাবারগুলো খেতে। কারো আগ্রহ ঐতিহাসিক স্থানগুলি ঘুরবেন। কেউ কেউ স্রেফ প্রকৃতির কোলে ছুটির আমেজ উপভোগ করতে চান। সেক্ষেত্রে আপনার পছন্দমতো সেরা স্পট বলে দেবে চ্যাটজিপিটি। জানিয়ে দেবে পৌঁছনোর ‘স্মার্ট’ রুট! এবং চাইলে সেখানকার স্থানীয় ভাষার প্রয়োজনীয় শব্দগুচ্ছের তালিকা পর্যন্ত ধরিয়ে দেবে মুহূর্তে!ব্যাংক-বিমার পলিসি বুঝিয়ে দেবে : বিমার পলিসি বুঝতে হিমশিম খাচ্ছেন? ক্রেডিট স্কোর কীভাবে হ্যান্ডল করবেন বুঝতে গিয়ে চুল খাড়া হয়ে যাচ্ছে? চ্যাটজিপিটি আছে তো। সবকিছু বুঝিয়ে দেবে সহজেই। কেবল আপনাকে সযত্নে তাকে প্রম্পট করে দিতে হবে কী চাইছেন। একেবারে দৈনন্দিনের প্রয়োজনীয় ভাষায় সত্যিই বিষয়টা আপনার কাছে পরিষ্কার করে দেবে এই চ্যাটবট।কবিতা, গল্প লিখুন : বান্ধবী কবিতা পড়তে ভালোবাসে। ভাবছেন তাকে ইমপ্রেস করতে কবিতা লিখবেন। কিন্তু কলম থমকে আছে শূন্য সাদা কাগজের উপরে! কিংবা নতুন ব্যবসা করবেন ভাবছেন, নাম কী দেবেন বুঝতে পারছেন না। স্রেফ ঠিকমতো বুঝিয়ে বলুন কী চাইছেন। চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’
পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’

রাজনীতি, অর্থনীতি , গ্যাসের সরবরাহ সংকট পরিকল্পনা, নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা, জাতিসংঘ অধিবেশনে নেতাদের বক্তব্য — Read more

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক
নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক

নগর ভবনে কোনো উপদেষ্টা কিংবা প্রশাসক বসতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা Read more

মহিপুর নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ
মহিপুর নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ

পটুয়াখালীর মহিপুরে বড়ইতলা নদীতে ভেসে এসেছে অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা Read more

ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান
ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি নতুন করিডোর নির্মাণের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। ‘ট্রাম্প Read more

২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’
২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’

‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে এদিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের Read more

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন