মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ নানা ধরনের এক্সেসরিজ পুড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় খাজা টাওয়ারের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত পায়েল মোবাইল সার্ভিস নামের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে সিরাজদিখান থানার টহল পুলিশ সদস্যরা, সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশপাশের অন্যান্য দোকান ও স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।পায়েল মোবাইল সার্ভিসের স্বত্বাধিকারী হাবিব পায়েল বলেন, মোবাইল সার্ভিসিংয়ের কাজ চলাকালীন হঠাৎ করে আগুন ধরে যায়। এতে দোকানে থাকা মোবাইল মেরামতের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ বিভিন্ন এক্সেসরিজ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে আমার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃ‌বিতে উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণ
বাকৃ‌বিতে উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উৎসবমুখর পরিবেশে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে Read more

পত্রিকা: ‘প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ’
পত্রিকা: ‘প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ’

সার উৎপাদনে গ্যাসের দাম দেড়শ' শতাংশ বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার, জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট করার বিষয়ে ঐকমত্য হলেও এখনো জটিলতা Read more

ডেঙ্গু আতঙ্কে কাঁপছে বরিশাল, আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে বরগুনা
ডেঙ্গু আতঙ্কে কাঁপছে বরিশাল, আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে বরগুনা

বরিশাল ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪১২ জন, যার Read more

অনৈতিক কাজের অপরাধে তরুণের ৩ মাস ও বিধবা নারীর ৭ দিনের কারাদণ্ড
অনৈতিক কাজের অপরাধে তরুণের ৩ মাস ও বিধবা নারীর ৭ দিনের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনৈতিক কাজে যুক্ত থাকার অপরাধে এক তরুণকে ৩ মাস ও এক বিধবা নারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি
ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে রোহিত শর্মাকে অনেকেই প্রায় ছেঁটে ফেলেছিলেন দল থেকে। ৩৮ বছর বয়সী সাবেক অধিনায়কের ব্যাটে আর জাদু আছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন