সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা ‘আবশির’ (Absher) প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অধীনস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট করতে পারবেন। এজন্য তাদের সশরীরে পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াযাত) অফিসে যেতে হবে না।এই ডিজিটাল সেবা চালুর মূল লক্ষ্য হলো—প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ এবং কার্যকর করা। সেবাটি ব্যবহারের জন্য ৬৯ সৌদি রিয়াল (ভ্যাটসহ) ফি নির্ধারণ করা হয়েছে। এই সেবা ১৮ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য প্রযোজ্য, তবে শর্ত হচ্ছে—তাদের পাসপোর্ট আগে থেকেই নবায়ন করা থাকতে হবে। খবর গালফ নিউজের।      কীভাবে সেবা ব্যবহার করবেন নিয়োগকর্তারা আবশির অ্যাপে লগইন করে ‘My Services’ সেকশনে যেতে হবে। এরপর ‘Passports’ বিভাগে গিয়ে ‘Resident Identity Services’ নির্বাচন করে সেখানে ‘পাসপোর্ট আপডেট’ অপশনটি বেছে নিতে হবে।এই প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন পাসপোর্টের একটি স্পষ্ট ছবি আপলোড করতে হবে। প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট নম্বর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ পড়ে নিতে পারবে—ফলে হালনাগাদ প্রক্রিয়া আরও সহজ হবে।যেসব শর্ত পূরণ করতে হবেপ্রবাসী বা নিয়োগকর্তাকে একটি বাধ্যতামূলক ঘোষণা দিতে হবে, যেখানে নিশ্চিত করতে হবে-আগের পাসপোর্ট হারিয়ে যায়নি, প্রবাসীর বিরুদ্ধে ‘কাজ থেকে অনুপস্থিত’ থাকার কোনো অভিযোগ নেই, প্রবাসীর আকামায় কোনো ট্রাফিক ভায়োলেশন বা জরিমানা বাকি নেই। নিয়োগকর্তা ও প্রবাসী উভয়ের বিরুদ্ধে কোনো নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা থাকা যাবে না। দু’জনকেই জীবিত এবং সুস্থ থাকতে হবে।এই নতুন উদ্যোগ সৌদি সরকারের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার একটি অংশ, যা প্রবাসী এবং নিয়োগকর্তাদের প্রশাসনিক কাজগুলো আরও সহজ, নিরাপদ এবং দ্রুততর করতে সহায়ক হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে দুস্থ নারীর তালিকায় প্যানেল চেয়ারম্যানের স্ত্রীসহ একাধিক আত্মীয়ের নাম
জয়পুরহাটে দুস্থ নারীর তালিকায় প্যানেল চেয়ারম্যানের স্ত্রীসহ একাধিক আত্মীয়ের নাম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের বিরুদ্ধে ভালনারেবল উইমেন বেনিফিট Read more

রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প
রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প

ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের Read more

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে টিনের চাল থেকে ছাঁটাই করা গাছের ডাল সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু Read more

ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন
ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন

ভোলায়  সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের উপর জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) খ্যাতিমান এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন