নেত্রকোনার মদনে ঈদের ছুটিতে বাড়িতে আসা গাছে ঝুলন্ত পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(৯ এপ্রিল) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ঝুলন্ত স্বামী একই গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২৫) ও তার স্ত্রী লিমা আক্তার (২২)। সাত মাস আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল ইসলাম মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের চান মিয়ার মেয়ে লিমা আক্তারের সাথে পারিবারিকভাবে গত সাত মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে দুইজনেই চট্টগ্রামে পোশাক কারখানায় শ্রমিকের কাজ নেন। কয়েকদিন আগে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন তারা। আজ চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাসের টিকেটও সংগ্রহ করেন। কিন্তু আজ বুধবার বিকেলে আজিজুল ও লিমা দম্পতির বাড়ির সামনে পুকুরপাড়ে রেন্ট্রি গাছে তাদের মরদেহ ঝুলন্ত দেখতে পায় পাড়া-প্রতিবেশীরা। পরে মদন থানায় কবর দিলে পুলিশ এসে মরদহ দুটি উদ্ধার করে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোঃ নাহিদ হাসান জানান, স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল- ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফের পুরনো রূপে ফিরছে ঢাকা।  শনিবার (৫ এপ্রিল) সরেজমীনে Read more

সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। বুধবার Read more

পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’
পত্রিকা: ‘ভোটে আটকানোর জোট আসছে’

বিএনপিকে মোকাবেলায় বড় জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ২০টি মতো দল তাতে থাকতে পারে। এছাড়া ডাকসু নির্বাচন, অর্থনীতি, রাজনীতির নানা Read more

টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে ব্রিজের অসমাপ্ত কাজ শেষের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতী টু ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও Read more

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ

মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ জুন) দিবাগত রাত Read more

মিটফোর্ডের হত্যাকাণ্ড ঘিরে কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
মিটফোর্ডের হত্যাকাণ্ড ঘিরে কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন