নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা এলাকার আসানবাড়ি গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি মোবাইল ও ভূয়া পাঁচটি প্রেস আইডি কার্ড। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হাফিজুর ও উজ্জ্বল নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনে যায়। পরে তারা কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করেন। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে আটককৃত দুই ভাই চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করে আসছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষে বাজারে ক্রেতা বাড়লেও বিক্রি কম
রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষে বাজারে ক্রেতা বাড়লেও বিক্রি কম

রাজশাহীর বাঘা উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পুরো জোরে চলছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বাঘা বাজারের নতুন জামাকাপড়, সাজ-সজ্জা, গয়না, গৃহ Read more

নবীনগরে বজ্রপাতে ধান শুকাতে যাওয়া কৃষকের মৃত্যু
নবীনগরে বজ্রপাতে ধান শুকাতে যাওয়া কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বজ্রপাতে আব্দুল আওয়াল নামে (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার নাটঘর ইউনিয়নের Read more

বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?
বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?

'রাজনীতিতে একটা নেতৃত্বের জট তৈরি হয়ে গেছে। সে কারণে প্রার্থী অনেক।... আসলে অনেকেই চিন্তা করছে, যদি বিএনপির টিকেট নিয়ে আসা Read more

ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব
ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে Read more

আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
আ.লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী (সাবেক) আনিসুল হক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ Read more

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন