মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ রফিকুল ইসলাম ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের বাসিন্দা। তিনি ভোলা থেকে ঢাকা সদরঘাটগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩-এর যাত্রী ছিলেন।নিখোঁজের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রা বিরতির সময় রফিকুল লঞ্চ থেকে পন্টুনে নেমে অপর যাত্রী সোহেলকে এগিয়ে দিতে যান। সোহেলকে বিদায় জানিয়ে লঞ্চে ফেরার সময় পন্টুনের উপর থেকে পা পিছলে রফিকুল নদীতে পড়ে যান। ঘটনার সঙ্গে সঙ্গে তিনি পানির গভীরে তলিয়ে যান।এ ঘটনায় মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, সকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. কামরুল হাসান বলেন, প্রত্যক্ষদর্শীদের দেখানো স্থানে ডুবুরি দল অভিযান চালাচ্ছে। নদীর গভীরতা প্রায় ১২০ ফুট এবং প্রবল স্রোত থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে।এনএস 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার
নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে নাটোর Read more

সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!
সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!

টাঙ্গাইলের সখীপুরে এক রাতে তিন বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়েছে। গতকাল (৪ আগস্ট) গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি Read more

আনিশার জন্য বিলাপ করছে স্বজনরা
আনিশার জন্য বিলাপ করছে স্বজনরা

মঙ্গলবার সকাল সাড়ে নয়টা, হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইরেন। আর তাতেই বাড়ির উঠানে ছোট্ট আনিশার জন্য অপেক্ষায় থাকা স্বজনের বুকফাটা আর্তনাদে ভারী Read more

ইসির ভবনের সামনে বিজিবি মোতায়েন
ইসির ভবনের সামনে বিজিবি মোতায়েন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির মাস্টারমাইন্ড, অস্ত্র ও টাকা উদ্ধার
লামায় দুর্ধর্ষ ডাকাতির মাস্টারমাইন্ড, অস্ত্র ও টাকা উদ্ধার

পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো ছুরি ও নগদ টাকা Read more

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন নিহত
আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।বুধবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন