ময়মনসিংহে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণাসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক মুফিদুল আলমের কাছে এ স্মারকলিপি তুলে দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ।এ সময় ৫ দফা দাবি উল্লেখ করে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু নাঈম বাবুল বলেন, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানের আওতাভূক্ত করে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করতে হবে। রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডের অন্তর্ভূক্ত করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ৮ বিভাগে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবকাঠামো/ ভবন নির্মাণ করতে হবে।এছাড়াও অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতাহার আলী বলেন, আমাদের দাবী-দাওয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি আমরা জমা দিলাম, তা যদি বাস্তবায়ন না হয়, তাহলে সমস্ত জেলা-উপজেলা এবং সমস্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা কঠিন কর্মসূচি ঘোষণা করবে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবী-দাওয়া পূরণের আহ্বান জানাই। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
ভৈরবে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমান খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে Read more

‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা
‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শেখ হাসিনাতেই আস্থা” স্লোগানে গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের Read more

ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব
ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব

বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত জনসেবা নয় বরং ব্যক্তিগত লাভের আশায় তিনি রাজনীতিতে Read more

আকাশসীমা খুলে দিল ইসরাইল
আকাশসীমা খুলে দিল ইসরাইল

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েল।মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল Read more

বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মারা গেলেন মাও
বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মারা গেলেন মাও

ঢাকার বাড্ডায় বিস্ফোরণের ঘটনায় মেয়ের পর না ফেরার দেশে চলে গেলেন মা মানসুরা বেগম। এ ঘটনায় দগ্ধ তার স্বামী ও Read more

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ
ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয়: ম্যাক্রোঁ

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউক্রেন ছাড়া সীমান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন