ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েল।মঙ্গলবার (২৪ জুন) ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানেরর ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র হামলার কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর ইসরাইলের আকাশসীমা পুনরায় খুলে দেয়া হয়েছে।এর আগে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর।  ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’ এর আগে ট্রাম্প ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে ধাপে ধাপে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে। যেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে। ১২ ঘণ্টা পরে ইসরাইল একই পদক্ষেপ নেবে। ইরান ও ইসরাইলের গণমাধ্যম যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা দিলেও দেশটির কেউ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চুক্তির তথ্য নিশ্চিত করেনি।  গত ১৩ জুন ইরানে প্রথম হামলা চালায় ইসরাইল। এরপর প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরানও। গত ১২ দিনের সংঘাতে ইরানে কয়েকশ ও ইসরাইলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই গ্রিডের ৩৩ কেভি ও রেডিও ৩৩ কেভি Read more

এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের Read more

দেওয়ানগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যমুনা নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে  নিখোঁজের ৪ দিন পর যমুনা নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে  যমুনা নদীতে নিখোঁজ সুমন দাস (২২) নামে এক নৌকার মাঝির মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে।শনিবার (২৪ মে) Read more

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আমিনুল ইসলাম তুফান (৩১) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ Read more

মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের
মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর কলকাতা যান ফুটবলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন