ফিলিস্তিননের গাজা উপত্যকায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য ইন্দোনেশিয়া প্রস্তুত আছে। বুধবার (০৯ এপ্রিল) বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে এই তথ্য জানিয়েছেন।বর্তমানে মধ্যপ্রাচ্য ও তুরস্কে সরকারি সফর শুরু করেছেন ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রথম ধাপে যুদ্ধ ক্ষতিগ্রস্ত গাজার এক হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছে তার দেশ।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের কীভাবে ইন্দোনেশিয়ায় সরিয়ে নেওয়া যায়, সেই বিষয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনি ও অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করার নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, ‘‘আমরা আহত ও যুদ্ধের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ও এতিমদের সরিয়ে নিতে প্রস্তুত। ভুক্তভোগীরা আঘাত থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা  এবং গাজার পরিস্থিতি তাদের প্রত্যাবর্তনের জন্য নিরাপদ হওয়া পর্যন্ত সাময়িকভাবে ইন্দোনেশিয়ায় থাকতে পারবে।ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে ইন্দোনেশিয়া। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও জিম্মি হিসেবে ২৫১ জনকে ধরে নিয়ে যান হামাসের যোদ্ধারা। হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দেড় বছর ধরে চলা এই যুদ্ধে গাজায় নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ও আহত হয়েছেন লাখ লাখ মানুষ। ইসরায়েলের নির্বিচার হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধানে ইন্দোনেশিয়া নিজেদের ভূমিকা বাড়াতে চায় বলে জানিয়েছেন প্রাবোও। তবে তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরে বেসরকারি একটি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. মো. আমিনুর ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের Read more

ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পুজারা
ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পুজারা

ভারতের টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম চেতেশ্বর পুজারা। ডানহাতি এই ব্যাটসম্যান দেশের হয়ে এক শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন। Read more

কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া
কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর Read more

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না নরেন্দ্র মোদি

এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন Read more

নোয়াখালী জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির তদন্ত শুরু
নোয়াখালী জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির তদন্ত শুরু

নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরেজমিনে তদন্ত শুরু হয়েছে। অধিদপ্তরের (ডিপিএইচই) সরকারি মালামাল Read more

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের ‘বহিরাগত’ বলে মন্তব্য করায় শুরু হয়েছে উত্তেজনা, যা গড়িয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে। ফেসবুকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন