পটুয়াখালীর কুয়াকাটা লেম্বুর বন সংলগ্ন সমুদ্রসৈকতে অলিভ রিডলি প্রজাতির একটি মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে।রোববার (৬ এপ্রিল) শেষ বিকেলে সৈকতে হাঁটার সময় কচ্ছপটির মৃতদেহ দেখতে পান পর্যটকরা। পরে খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছান এবং বন বিভাগকে বিষয়টি অবহিত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫-৪০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় তিন ফুট। কচ্ছপটির গায়ে জালের দাগ দেখা গেছে। হয়তো জেলেদের জালে আটকে গিয়ে শ্বাসরোধে মারা গেছে। আমরা কুয়াকাটাবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাফিজুর রহমান আকাশ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এটি একটি পূর্ণবয়স্ক অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ। বনবিভাগের সমন্বয়ে কচ্ছপটির মৃতদেহ মাটি চাপা দেওয়া হচ্ছে।’সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এক ভয়াবহ সংকেত। তাই কচ্ছপের মৃত্যুরোধে সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ, জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নির্দিষ্ট এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা অত্যন্ত জরুরি। অন্যথায় কচ্ছপসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীরা অস্তিত্ব সংকটে পড়বে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি একটি সামুদ্রিক সরীসৃপ, চেলোনিডি পরিবারের অন্তর্গত। চামড়া হলুদ থেকে বাদামি রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামি হয়। এ কচ্ছপ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের কোনো বাহ্যিক পার্থক্য দেখা যায় না, সবচেয়ে স্পষ্ট পার্থক্য হল প্রাপ্তবয়স্ক পুরুষদের পুরু লেজ এবং মহিলাদের তুলনায় ছোট প্লাস্ট্রন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় হামলা চালাল ইসরাইল, নিহত ৭
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় হামলা চালাল ইসরাইল, নিহত ৭

হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও ইসরাইল গাজায় বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। এতে শনিবার ভোর থেকে অন্তত Read more

কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু

দেশে প্রথমবারের মতো অটোমেটেড জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার Read more

মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুতার হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (২৬ Read more

আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো, মোদিকে ওয়াইসি
আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো, মোদিকে ওয়াইসি

ভারতের বিহার রাজ্যে অক্টোবর‑নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এই উত্তাপের একটি নতুন মাত্রা আনল ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু। Read more

শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌঁমাছির দল। মাঠ Read more

দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন