ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিমদের করণীয় কী-সেই বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ মতামত তুলে ধরেন।তিনি লিখেছেন, গত কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মধ্যেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত যার অন্যতম কারণ হলো- জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া। ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদেরকে ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মধ্যেই আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না।একজন মুসলিম হিসেবে শিক্ষা-গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া, যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা। এজন্যই রাসূল ﷺ বলেছেন-দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। পক্ষান্তরে আমরা নানান আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাহকে দুর্বল করে চলেছি দিনের পর দিন। এভাবে চলতে থাকলে উম্মাহর সংকটময় মুহূর্তেও এ বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না। ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না।আল্লাহর রাসূল ﷺ  বলেন- “অনতিদূরে সব বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের ওপর একত্রিত হয়। (এবং চারদিক থেকে ভোজন করে থাকে।)” একজন বলল- “আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রাসূল?” তিনি বললেন, “বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)।” [আবূ দাঊদ: ৪২৯৯]এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ৯৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলের ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ৯৭ ফিলিস্তিনি নিহত

গাজার সরকারী গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত Read more

হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো
হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

লাতিন দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটকের বিষয়টি হঠাৎ করে ঘটলেও এর পরিকল্পনা চলছিল বেশ আগে Read more

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলায় পৃথক দুটি ঘটনায় ছাইফা (৩) ও জুরাইরিয়া (৩) নামের দুই শিশুর পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) Read more

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। Read more

বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা

১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন