রংপুরের বদরগঞ্জে ভাড়াটিয়া ও দোকান মালিকের দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে  লাভলু মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ ঘটনা ঘটে।নিহত  লাভলু মিয়া (৫০) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে রায়হান আলী।আহতদের মধ্যে লাভলুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। গুরুতর আহত ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার বলেন, লাভলু আমার পারিবারিক সদস্য ও নিবেদিত একজন রাজনৈতিক কর্মী ছিলেন। তাকে অন্যায়ভাবে বদরগঞ্জ বাজারে প্রকাশ্যে মাথায় ছুরিকাঘাত করে হত্যা করেছেন কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক ও তার ছেলে তমালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী।তবে শহিদুল হক মানিক এই হামলার কথা অস্বীকার করে বলেন, তার ওপর দোষ চাপানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে তিনি বা তার ছেলে জড়িত নন বলে দাবি করেন তিনি।বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মুবাশ্বির বলেন, আহত ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক বলেন, আমরা কোনো হামলা করিনি, কোনো গাড়ি ভাঙচুরও করিনি। সাবেক এমপি বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকারের বিরুদ্ধে প্রতিপক্ষরা ফেসবুকে অপপ্রচার ছড়িয়েছিল। এ কারণে তার অনুসারীরা কিছুটা ক্ষুব্ধ হয়ে পড়েছিল। প্রতিপক্ষ রাস্তায় গাড়ি ভাঙচুর ও টিনের দোকানে হামলা চালিয়েছে।ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক বলেন, তার লোকজন কোথাও কোনো হামলা করেনি। নিরপরাধ একজন টিন ব্যবসায়ীর দোকানে হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে শহীদ মিনারের পাশে শান্তিপূর্ণভাবে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রতিপক্ষ এসে হামলা চালিয়েছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, মূলত একটা দোকানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি মোকাবিলায় মাঠে আছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে এ ঘটনায় বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মানিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রংপুর জেলা বিএনপি।তাদের তিনজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর নিকট নোটিসের জবাব দিতে বলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’
‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া যুদ্ধকালীন হামলায় Read more

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত

ইসরাইলের হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে Read more

এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ
এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম Read more

কর্ণফুলীতে অনুমোদনহীন হাটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর দগ্ধ
কর্ণফুলীতে অনুমোদনহীন হাটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর দগ্ধ

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বসানো অঘোষিত পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোর। হাটে Read more

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন Read more

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের আদর্শ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন