পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবদলের ইউনিয়ন কমিটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের নতুন কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় তোলে। বিতর্কিত এই সিদ্ধান্তের প্রতিবাদে কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন।গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু ও সদস্য সচিব রোকনুজ্জামান সুমনের স্বাক্ষরিত কমিটিতে বিটুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, বিটুল ইসলাম পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ওই কমিটির সভাপতির পদেও আগ্রহী ছিলেন।স্থানীয় নেতারা জানান, বিটুল ইসলামের রাজনৈতিক অতীত সম্পর্কে অনেকেই অবগত ছিলেন এবং বিষয়টি কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্তদের জানানো হয়েছিল। তাদের দাবি, দায়িত্বপ্রাপ্ত নেতারা সেসব তথ্য জানার পরও নিজের সিদ্ধান্তে তাকে কমিটিতে যুক্ত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, “আমারা তো এই এলাকায় রাজনীতি করি। আমরা তো জানি কে কী করে। নেতা নিজেই ডিসিশন নিয়েছেন এবং নিজের হাতে কমিটি দিয়েছেন। ওর (বিটুল ইসলাম) নামে অনেক অভিযোগ গেছে। টেপ্রীগঞ্জ ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই তার বিষয়ে নেতাকে অবগত করেছেন। নেতা সবই জানেন।”অভিযোগের বিষয়ে টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিটুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি যুবলীগের রাজনীতি করি নাই। তখন দেশের যে পরিস্থিতি ছিলো তাতে আমি চেয়ারম্যানের সাপোর্টে ছিলাম। যুবলীগের কমিটিতে একটা জায়গায় রাখতে চেয়েছিল আমাকে। আমি হ্যাঁ-না কিছুই বলি নি।”এদিকে, এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন পদত্যাগ করেন। তিনি বলেন, “২০০২ সাল থেকে দল করি। গত ১৭ বছরে দলের দুর্দিনে দলের পাশে ছিলাম। ত্যাগীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে কমিটি করে ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী বিটুল ইসলামকে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বানানো হয়েছে। তাই দল থেকে পদত্যাগ করেছি।”তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান উপজেলা যুবদল আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর। তিনি বলেন, “দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন বিএনপির পরামর্শে তাকে কমিটিতে রাখা হয়েছে। আমরা বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছি, আওয়ামী লীগের কোন কমিটিতে তার নাম আছে কী না, কিন্তু আমরা তার নাম পাই নি। সে আমাদের বিএনপির বিভিন্ন প্রোগ্রামে ঢাকা, বগুড়া গিয়েছে, আমাদের সেসব ছবিও দেখিয়েছে।জহির উদ্দিনের পদত্যাগ নিয়েও রাজু বলেন, “তিনি লিখিত পদত্যাগপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমরাহযাত্রীদের সতর্কবার্তা দিলো সৌদি আরব সরকার 
ওমরাহযাত্রীদের সতর্কবার্তা দিলো সৌদি আরব সরকার 

সৌদিতে অবস্থান করা বিদেশি ওমরাহযাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে। এই সময়সীমার মধ্যে তারা সৌদি আরব ত্যাগ Read more

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার Read more

হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার
হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার

পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) কে হত্যার দায় স্বীকার করেছেন তামান্না আক্তার (২২)। মঙ্গলবার (১৭ মার্চ) তামান্না Read more

কুষ্টিয়ায় ১৫ দিনের মধ্যে স্টেশন মাস্টারের পদায়ন না দিলে রেলপথ অবরোধের ঘোষণা
কুষ্টিয়ায় ১৫ দিনের মধ্যে স্টেশন মাস্টারের পদায়ন না দিলে রেলপথ অবরোধের ঘোষণা

কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন মাস্টারের পদায়ন এবং সংস্কারসহ বিভিন্ন দাবী আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বস্তরের জনগণ।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টায় Read more

সারাদেশে বিদ্যুৎ চমকানোসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
সারাদেশে বিদ্যুৎ চমকানোসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও ধারণা করা Read more

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।এসব কর্মকর্তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন