কুমিল্লার দেবিদ্বারে সৎ বাবার বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৎ বাবা জামাল হোসেনকে যৌথবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করে। জামাল হোসেন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।এর আগে, শুক্রবার (৪ মার্চ) রাতে কুমিল্লা দেবিদ্বার পৌরসভার বারেরার কাজীবাড়িতে ঘটনা ঘটে।শনিবার বিকেলে সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর শিশুটি তার মাকে জানালে তার মা এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখায়, বললে মেরে ফেলারও হুমকি দেন। পরে শিশুটি বাড়ির প্রতিবেশীদের জানালে ঘটনাটি ছড়িয়ে পড়লে গ্রামের বিক্ষুব্ধ জনতা অটোরিকশা চালক জামালের বাড়ি ঘেরাও করে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে জামালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী শিশুর নানা মো.শক্কুর মিয়া জানান, দেড় মাস আগে মেয়েকে দাউদকান্দি উপজেলা গৌরিপুরের দক্ষিন দারিবন গ্রামের বাসিন্দা জামাল হোসেনের সঙ্গে বিয়ে দেই। এটি দু’জনের দ্বিতীয় বিয়ে। জামাল হোসেন দেবিদ্বার পৌরএলাকা বারেরা কাজি বাড়িতে ভাড়া বাসায় থেকে দেবিদ্বার এলাকায় অটোরিকশা চালাতেন। এ ঘটনার খবর পেয়ে মেয়ের বাড়িতে আসি। আমার নাতনির বুকে কামড়ের দাগ দেখতে পাই। শিশুর মামা সজীব বলেন, আমার বোনের প্রথম স্বামীর সঙ্গে ডির্ভোস হওয়ার পর ভাগনি চান্দিনার খিরাসার গ্রামে আমাদের বাড়িতে থাকতো। ঈদের দু’দিন আগে আমার বোন ও তার স্বামী আমাদের বাড়ি গিয়ে ভাগনিকে এই বাড়িতে বেড়াতে নিয়ে আসেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রামবাসী আটক করে রাখেন। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে জামাল হোসেন ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ভিকটিম শিশুকে পরীক্ষার নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে৷

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার Read more

ক্যাচ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান
ক্যাচ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান

১ বলে প্রয়োজন ৩ রান। ক্রিজে নতুন ব্যাটার খারি পিয়েরে। সাইফ হাসানের বলটি উপরের দিকে তুলে দিলেন পিয়েরে। দৌড়ে গিয়ে Read more

পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে উঠেছে। পরিবারের সদস্যরা Read more

মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম
মুখ থুবড়ে পড়েছে টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম

যখন মোবাইল ছিল না তখন দূর-দূরান্তে অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম ছিল টেলিফোন। সময়ের ব্যবধানে মোবাইল সহজলভ্য হওয়ায় Read more

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

ইউরোপ ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়েছেন ইন্টার Read more

৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ
৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

আগামী সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সীমানার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন