বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করেছে বিএনপি, বীজ লাগাইছি আমরা, নিড়ানি দিছি আমরা, রোগ-বালাই দমন করেছি অমরা। এখন ধান কি অন্যের ঘরে যাবে? তা হতে পারে না। রক্তে বোনা এই ধান পাওয়ার ন্যায্য অধিকার কেবল বিএনপিরই আছে। জনগণ হচ্ছে দেশের মালিক। ইউনূস সাহেবরা হলেন পাহারাদার। কাজেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। দেশের মালিকদের ঠিক করতে দিন দেশের পাহারাদার কে হবে, কোন দলে হবে।শনিবার (০৫ এপ্রিল) কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট স্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জনসভায় এসব কথা বলেন তিনি।এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ফজলুর রহমান বলেন, সাধারণত তিন মাসের মধ্যে নির্বাচন হতে হয়। আপনারা আট মাস পার করে ফেলেছেন। নানা অজুহাতে, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন। কখনো বলেন ডিসেম্বরে কখনও বলেন জুনে। আমরা হাসিনা সরকারকে বিদায় করেছি নতুন আরেকটি সরকার বা প্রধানমন্ত্রীর জন্য। কাজেই দ্রুত নির্বাচন দিতে হবে। অনির্বাচিতদের হাতে বেশিদিন দেশ থাকতে পারে না। নির্বাচনের মাধ্যমে দেশের মালিকদের পছন্দের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রধান চাওয়া।রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে মাইনা আপনি পাল্লা (দাঁড়িপাল্লা) মার্কায় ভোট চান, ডালিম মার্কায় ভোট চান, ইসলামের কথা বলে ভোট চান, হেফাজতে ইসলামের কথা বলে ভোট চান, আহলে হাদিসের নামে ভোট চান, আমার আপত্তি নেই। মানুষ যদি আপনাদের ভোট দেয়, ইসলামের কথা শুনে যদি ভোট দেয়- আপনি দেশ চালান। আপনাকে আমি স্যালুট করব। মুক্তিযুদ্ধের সঙ্গে হাসিনার (শেখ হাসিনা) কোনো সম্পর্ক নাই। হাসিনা আর মুক্তিযুদ্ধ এক নয়। এখন হাসিনা ফেইল করেছেন। তাই বলে তার সঙ্গে মুক্তিযুদ্ধতো ফেইল করেনি। একটা জাতির মুক্তিযুদ্ধ কখনো ফেইল করে না। যারা এসব বলছেন, তারা মুক্তিযুদ্ধকে হেয় করতে চায়, ছোট করতে চায়।ফজলুর রহমান আরও বলেন, আগে আমাদের দেশের নাম ছিল পাকিস্তান। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ হইছে। মায়ের পেট থেকে যেমন বাচ্চা হয়, তেমনি মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ হইছে। এখন বাংলাদেশ বা মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে মাকে অস্বীকার করা হয়। মাকে যে ছেলে অস্বীকার করে সে ভালো ছেলে না। মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা ভালো মানুষ না। আপনি যদি মুক্তিযুদ্ধকে না মানেন, আমি আপনাকে রাজাকার বলব। মুক্তিযুদ্ধকে না মানলে আমি বলব, আপনার পূর্বপুরুষ আল-বদর ও দালাল ছিল। এর জন্য আপনারা আমাকে যত গালাগালিই করেন না কেন, আমি মুক্তিযুদ্ধকে ছাড়তে পারব না। কারণ লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছি আমরা।অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হেসেন মুকুল, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দানা প্রমুখ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর Read more

গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন Read more

নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। এ Read more

আরও ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক
আরও ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক

ডলারের দরপতন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) এই সিদ্ধান্তের কথা Read more

চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক
চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) Read more

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ২১৬৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ২১৬৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ২ হাজার ১৬৯টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন