বরগুনার তালতলীতে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। প্রথম স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে এঘটনা ঘটে।নিহতরা হলেন- মো. ইকবাল (২০) পাশ্ববর্তী বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। এবং ডিভোর্সী লামিয়া (২০) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পূর্ব সুবেদখালী গ্রামের জাফর ফকিরের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল ঢাকার একটি গার্মেন্টসে চাকুরী করতে করতেন। সেখানে প্রেমের সম্পর্কে মাধ্যমে দুই বছর আগে ভোলা জেলার নাজমা আক্তারকে বিয়ে করেন। পরে প্রথম স্ত্রী নাজমা আক্তারকে বাড়িতে রেখে ফের নিজ কর্মস্থল ঢাকায় যান ইকবাল। পরে সেখানে কাজের সুবাদে পরিচয় হয় ডিভোর্স প্রাপ্ত পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার লামিয়ার সঙ্গে। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত নয় মাস আগে বিয়ে করেন তারা। এরপর ঈদের ছুটিতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে এলে প্রথম স্ত্রী স্বামী ইকবালের দ্বিতীয় বিয়ে মেনে নেননি। এছাড়াও প্রথম স্ত্রী স্বামী দ্বিতীয় বিয়ে করায় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ অবস্থায় ইকবাল নিজের বাড়িতে উঠতে না পেরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তালতলী উপজেলার চাউলাপাড়া গ্রামের রহিম ডাক্তার বাড়িতে উঠেন। রহিম ডাক্তার ইকবালের বোনের শ্বশুর। ওই বাড়ির একটি কক্ষেই তারা আত্মহত্যা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত ইকবালের বাবা শুক্কুর হাওলাদার বলেন, আমার ছেলে ঢাকায় কাজ করতেন। সেখানে তিনি নিজে নিজে দুই বছর আগে প্রথম স্ত্রী নাজমা আক্তারকে বিয়ে করেন এবং গত ৮-৯ মাস আগে লামিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। পরে দ্বিতীয় স্ত্রী লামিয়াকে নিয়ে বেয়াই বাড়িতে আসেন এবং সেখানে আত্মহত্যা করেন।এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনেই আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অন্য কোনো বিষয় থাকলে ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তসাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিআরডিবিতে দোয়া মাহফিল
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিআরডিবিতে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Read more

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ

পিরোজপুর ও মোংলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে Read more

দেশে অস্থিরতা সৃষ্টি করতেই ভারত বিদেশি নাগরিক পুশ ইন করছে: রিজভী
দেশে অস্থিরতা সৃষ্টি করতেই ভারত বিদেশি নাগরিক পুশ ইন করছে: রিজভী

দেশের মধ্যে ঝামেলা সৃষ্টির জন্যই ভারত বিদেশি নাগরিকদের পুশ ইন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। Read more

এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে এশিয়া কাপ হকি থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে নতুন করে Read more

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রক্ষণশীলদের প্রভাবশালী নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উটাহর Read more

নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ার ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন