বরিশালে আজ সব্বোর্চ তাপমাত্রা ৩৮ দশমি ৩ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ এই বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী আরো দুই দিন অব্যাহত থাকতে পারে। রোববার (১১ মে) বিকেল ৫ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিস। তারা জানান, আজকে বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালকের চেয়ে অনেকটা বেশি। তাপমাত্রা যখন ৩৬ থেকে ৩৮ এর ভেতরে হয়, তখন সেটাকে মৃদু তাপপ্রবাহ বলে। যেমন আজ বরিশালে মৃদু তাপপ্রবাহ বইছে। এদিকে মৃদু তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অস্বস্তিতে পড়েছেন সকল শ্রেণির মানুষ। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। রিকশাচালক ও শ্রমিকরা জানান, গত এক সপ্তাহ ধরেই রোদের তাপ অনেকটা বেড়ে গেছে। একটু বাতাসও নেই। রোদের তীব্রতা এত বেড়ে গেছে যে, একটু কাজ করলেই শরীর ঘেমে যাচ্ছে। দুপুরের সময় কাজ করা যায় না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দু-মুসলিম মিলেমিশে দেশকে রক্ষা করতে চাই : মিয়া গোলাম পরওয়ার
হিন্দু-মুসলিম মিলেমিশে দেশকে রক্ষা করতে চাই : মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।’ কোনো Read more

সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামায়াতে ইসলামী ও শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগাদান করেছেন। রবিবার(১৪ ডিসেম্বর) বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার Read more

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত Read more

পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’
পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’

জুলাই সনদ নিয়ে খবর তো থাকছেই, এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য খবর নিয়ে আজ বাংলাদেশের প্রধান পত্রিকাগুলো শিরোনাম করেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন