মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থা এখন বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগ আরও তীব্র করেছে। তেল পরিবহনের প্রধান এই রুটে বিঘ্ন ঘটায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় ২ হাজার জাহাজ এবং ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে এই জলপথ কার্যত স্থবির হয়ে পড়েছে। খবর আল জাজিরার।গত মার্চ মাসে আন্তর্জাতিক সামুদ্রিক বীমা কোম্পানিগুলো এই রুটকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে ট্যাংকার জাহাজের জন্য ‘যুদ্ধ ঝুঁকি বীমা’ বাতিল করে দেয়। ফলে অনেক জাহাজ চলাচল করতে পারলেও বীমা না থাকায় বাস্তবে তাদের যাত্রা বন্ধ হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, জলপথে পেতে রাখা নৌ-মাইন পরিষ্কার করতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। এর আগে পুরোপুরি নিরাপদভাবে জাহাজ চলাচল সম্ভব নয়।বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে মাইন সরানো হলেও বীমা খরচ দীর্ঘদিন উচ্চ অবস্থানে থাকবে। যতক্ষণ না স্থায়ী কোনো রাজনৈতিক বা সামরিক সমঝোতা হয়, ততক্ষণ এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম।বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশের বেশি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে দীর্ঘস্থায়ী সংকট বৈশ্বিক জ্বালানি বাজার এবং সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে।এদিকে, নিজেদের নাবিকদের নিরাপত্তা বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চালায়নি ইরান। দেশটির কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কা’-এর ছয়জন নাবিককে ইতোমধ্যে মুক্ত করা হয়েছে। দেশটির ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই মুক্তি সম্ভব হয়েছে বলে জানিয়েছে তেহরান। খবর তাসনিম নিউজ এজেন্সির। ২৯ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওমান উপসাগরে জাহাজটি নিয়ন্ত্রণে নেয়, যা ইরানের দিকে যাচ্ছিল এবং এতে ২৮ জন ইরানি নাবিক ছিলেন। ইরান এ ঘটনাকে ‘দস্যুতার শামিল’ বলে উল্লেখ করেছে।ইরান শুরু থেকেই বলেছিল, নাবিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেয়া থেকে বিরত ছিল। পরিবর্তে ‘আনুষ্ঠানিক ও কূটনৈতিক পথে’ তাদের মুক্ত করার চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে তেহরান।সেই প্রচেষ্টার অংশ হিসেবে ইতোমধ্যে ছয়জন নাবিক দেশে ফিরেছেন। তবে এখনও বাকি ২২ জন নাবিক যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে তেহরান। তাদের মুক্তির জন্য ইরানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির
দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির

রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। Read more

হেটমায়ারের ঝড়ে ফাইনালে গায়ানা
হেটমায়ারের ঝড়ে ফাইনালে গায়ানা

গ্লোবাল সুপার লিগে হোবার্ট হারিকেন্স কে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দলের এ জয়ে বড় অবদান Read more

ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির
ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির

ইরানের শেষ শাহের (সম্রাট) নির্বাসিত পুত্র রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে ইরানে চলমান বিক্ষোভকারীদের Read more

বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩
বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

বিয়ে ও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরীকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক Read more

ফেসবুক লাইভে এসে হাসনাত বললেন ‘আমরা সরি’
ফেসবুক লাইভে এসে হাসনাত বললেন ‘আমরা সরি’

গভীর রাতে ফেসবুক লাইভে এসে একাধিক বিষয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কথা বলার Read more

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন