বিয়ে ও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরীকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক যুবক ও তার সহযোগীরা।বুধবার(২০ আগস্ট) রাতে মাঝিয়াকান্দি গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত সবুজ মিয়া (৩০), সুলতান মিয়া (২৮) ও নয়ন মিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২০) ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বয়স কম হওয়ায় কিশোরীর পরিবার সেই প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ইয়াসিন এবং তার পরিবারের সদস্যরা প্রায়ই কিশোরীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল।অভিযোগে আরও বলা হয়েছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইয়াসিন ওই কিশোরীর বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মুখে, গলায়, হাত ও পায়ের বিভিন্ন স্থানে উপর্যপুরি আঘাত করে। এ সময় কিশোরীর আর্তচিৎকারে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় তাকে মমেক হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন আছে।এ বিষয়ে অভিযুক্ত ইয়াসিনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মেনে নিতে পারছেন না রমিজ

বাংলাদেশে এসে সিরিজ জেতার আশায় ছিল পাকিস্তান। কিন্তু বাস্তবতা হলো ঠিক তার উল্টো। লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে Read more

চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলি সরকারী নিয়মনীতি, স্থাপনা আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল Read more

নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন
নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন (ডিইআই) বিভাগের প্রধান নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে। ভারতীয় বংশোদ্ভূত এই Read more

ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার
ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার

সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে মামলা দায়ের করেন Read more

এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার
এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন