নিজেদের নাবিকদের নিরাপত্তা বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান চালায়নি ইরান। দেশটির কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কা’-এর ছয়জন নাবিককে ইতোমধ্যে মুক্তি দেয়া হয়েছে। দেশটির ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই মুক্তি সম্ভব হয়েছে বলে জানিয়েছে তেহরান। খবর তাসনিম নিউজ এজেন্সির। ২৯ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওমান উপসাগরে জাহাজটি নিয়ন্ত্রণে নেয়, যা ইরানের দিকে যাচ্ছিল এবং এতে ২৮ জন ইরানি নাবিক ছিলেন। ইরান এ ঘটনাকে ‘দস্যুতার শামিল’ বলে উল্লেখ করেছে। ইরান শুরু থেকেই বলেছিল, নাবিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেয়া থেকে বিরত ছিল। পরিবর্তে ‘আনুষ্ঠানিক ও কূটনৈতিক পথে’ তাদের মুক্ত করার চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে তেহরান।সেই প্রচেষ্টার অংশ হিসেবে ইতোমধ্যে ছয়জন নাবিক দেশে ফিরেছেন। তবে এখনও বাকি ২২ জন নাবিক যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে তেহরান। তাদের মুক্তির জন্য ইরানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।এর আগে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারস জানায়, নাবিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রতিক্রিয়া স্থগিত রাখা হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা।অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জাহাজটি বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় তারা নিয়ন্ত্রণ নিতে বাধ্য হয়েছে। জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল বলেও তাদের বক্তব্য।ঘটনার পরপরই ইরান প্রতিক্রিয়াস্বরূপ ওই অঞ্চলে মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হরমুজ প্রণালি এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, ফলে সেখানে যেকোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর সিইসির দায়িত্বে থাকার অধিকার নেই’
‘হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর সিইসির দায়িত্বে থাকার অধিকার নেই’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করার পর নৈতিকভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) Read more

দিনাজপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
দিনাজপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে বিরামপুর উপজেলার Read more

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

এ বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। Read more

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ সারাদেশে উদযাপিত হবে আগামীকাল শনিবার (৭ জুন)। ইতোমধ্যে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে ঈদ জামাতের Read more

বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার
বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার

বিপিএলের চলতি আসরে নতুন দল হিসেবে যাত্রা শুরু করা নোয়াখালী এক্সপ্রেসের জন্য অভিষেক মৌসুমটা এখন পর্যন্ত হতাশারই। একের পর এক Read more

বিসিবির পরিচালক হলেন বুলবুল
বিসিবির পরিচালক হলেন বুলবুল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন