মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশেষে স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় কংগ্রেসের হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সামনে হাজির হতে যাচ্ছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দুই মাসেরও বেশি সময় পর তিনি প্রথমবারের মতো আইনপ্রণেতাদের সরাসরি প্রশ্নের মুখে পড়ছেন।যুদ্ধ শুরুর পর থেকে হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন কেবল সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু কংগ্রেসের সামনে কোনো সাক্ষ্য দেননি। একই দিন কেইনও সাক্ষ্য দিতে যাচ্ছেন। পাশাপাশি, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তারা দুজনই সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সামনেও হাজির হবেন।বুধবারের (২৯ এপ্রিল) এই শুনানিকে আনুষ্ঠানিকভাবে পেন্টাগনের বাজেট প্রস্তাব নিয়ে নিয়মিত শুনানি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রশাসন প্রতিরক্ষা খাতে রেকর্ড ১.৫ ট্রিলিয়ন বা ১ লাখ ৫০ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব করেছে, যা যুদ্ধ শুরুর আগেই প্রস্তুত করা হয়েছিল। তবে এই শুনানি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন অস্ত্রভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে।হেগসেথকে ইরান যুদ্ধের বেসামরিক হতাহতের বিষয়েও কঠোর জবাবদিহির মুখে পড়তে হতে পারে। বিশেষ করে ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ হামলায় অন্তত ১৭৫ জন নিহত হওয়ার ঘটনায়, যাদের বেশিরভাগই শিশু। এই ঘটনা যুক্তরাষ্ট্র তো বটেই, পুরো বিশ্বেই তীব্র সমালোচনা তৈরি হয়েছে।এছাড়া, যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশলগত যুক্তি, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোমা হামলা অভিযানের কার্যকারিতা, তেহরানের সম্ভাব্য পাল্টা হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তুতি, হরমুজ প্রণালি সংকট, প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হঠাৎ বরখাস্তসহ নানা বিষয়েও প্রশ্ন উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।শুনানির পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে ও গুরুত্বপূর্ণ সব বক্তব্য পরবর্তী সময়ে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।হাউজ কমিটির ডেমোক্র্যাট সদস্য জেসন ক্রো পলিটিকোকে বলেন, এই বিপর্যয়কর যুদ্ধ নিয়ে পিট হেগসেথের অনেক জবাব দিতে হবে। এর খরচ কত? শেষ লক্ষ্য কী?পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট আইনপ্রণেতা ক্রিস ডেলুজিও বলেন, হেগসেথ প্রথম দিন থেকেই ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন।সূত্র: দ্য টেলিগ্রাফএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ রাতেই পুরো একটি সভ্যতার মৃত্যু ঘটতে পারে: ট্রাম্প
আজ রাতেই পুরো একটি সভ্যতার মৃত্যু ঘটতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে Read more

চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী
চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে পিংকি নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় Read more

বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহীর বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়ে মুন্নি খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা Read more

ফের ভারতের উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণ, নিহত ১৫
ফের ভারতের উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণ, নিহত ১৫

ভারতের উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনসহ বিভিন্ন এলাকায় মেঘভাঙা বর্ষণে ১৫ জন নিহত হয়েছেন।উত্তরাখণ্ডের রাজ্য সরকার ইতোমধ্যে দেরাদুন, চম্পাওয়াত এবং উধাম সিং Read more

পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা ও জানালা
পন্টুনের নিচে চলে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা ও জানালা

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি পন্টুনের নিচে চলে গেছে। যে কারণে বাসের জানালা ও দরজা ভাঙা Read more

‘১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি, নেই নির্বাচন আয়োজনের সক্ষমতা’
‘১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি, নেই নির্বাচন আয়োজনের সক্ষমতা’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ১৪ মাসেও সরকার নিজের ‘ফিটনেস’ তৈরি করতে পারেনি। হাতে সময় আছে মাত্র ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন