রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের তথ্যমতে রাতে দেশের ৬৪ জেলাতেই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে।বুধবার (২৯ এপ্রিল) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন। ওই বার্তায় আবহায়াবিদ পলাশ বলেন, রাতে পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। একইসঙ্গে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী সব জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে এই কালবৈশাখী ঝড় আসছে বলে জানান তিনি। পোস্টে তিনি আরও লিখেছেন, ঝড় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে রাত ৯টার পর থেকে রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে; রাত ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এবং ভোর ৫টার পর থেকে সকাল ৯টার মধ্যে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কমপক্ষে দুটি কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন Read more

নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে Read more

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইল সদরের কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত Read more

সাভারে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত
সাভারে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ঘটনায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন Read more

শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি
শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি

এবার মার্কিন বাহিনীকে পরাজিত করার জন্য তেহরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন