সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর গ্রামে ফসলি জমি ও পৈত্রিক সম্পত্তিতে প্রস্তাবিত নদী পুন:খনন কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী ও কৃষকরা।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শাহবাজপুর, রসুলপুরসহ আশপাশের এলাকার প্রায় পাঁচ শতাধিক কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত নদী পুন:খনন বাস্তবায়িত হলে এলাকার বিস্তীর্ণ আবাদি জমি নষ্ট হয়ে যাবে। এতে কৃষকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক পরিবার খাদ্য সংকটে পড়বে।ডিডি শাহবাজপুর গ্রামের বাসিন্দা ওমর আলী মোল্লা বলেন, এই জমির ফসলের ওপর নির্ভর করেই আমরা বছরের ছয় মাস জীবিকা নির্বাহ করি। এখানে যদি খনন কার্যক্রম চালানো হয়, তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে।মানববন্ধনে বক্তব্য রাখেন রায় দৌলতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম এবং সাবেক সদস্য শুকুর আলী।এ সময় অংশগ্রহণকারীরা সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান, কৃষিজমি রক্ষা করে পরিকল্পনা গ্রহণের জন্য এবং প্রস্তাবিত খনন কার্যক্রম থেকে তাদের জমি বাদ দেওয়ার দাবি জানান। তারা দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার জন্য জোর দাবি জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা এলএক্স খোকন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা এলএক্স খোকন গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলার আসামী মোঃ খোকন ওরফে এল এক্স খোকন (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার Read more

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান
আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান

সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। Read more

সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার
সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার

আব্দুল হান্নান মিয়াজী ২৫ বছরের এক তরুণ। সে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের আবু সালেকের পুত্র। সে ইউটিউব Read more

বাকির টাকা চাওয়ায় ক্যান্টিনের দোকানদারকে মারধর
বাকির টাকা চাওয়ায় ক্যান্টিনের দোকানদারকে মারধর

বাকির টাকা চাওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলের ক্যান্টিনের দোকানদারকে মারধর করেছে জাহাঙ্গীর আলম নামের Read more

যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার
যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার

বয়স্ক কয়েদিদের মুক্তি দিতে যাবজ্জীবন সাজা ৩০ বছর থেকে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন