সৌদিআরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু (৬১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদিআরবের মদিনার কিং ফাহাদ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার হজসঙ্গী স্ত্রী সমসাদ আরা রেবা।মৃত আব্দুল হাই বুলু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।আব্দুল হাই বুলুর পুত্রবধূ ডা. দিল আফফোজ নিশা বলেন, আমার শ্বশুর ও শাশুড়ি গত ২৩ এপ্রিল বাংলাদেশের একটি বিমানে সৌদিআরবের মক্কায় হজ পালনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। এরপর মদিনায় অবস্থান কালে সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যায়।তিনি আরও বলেন, জানাজা শেষে মদিনার বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ

রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো Read more

উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা
উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে Read more

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে সৌদি-আমিরাত: রিপোর্ট
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে সৌদি-আমিরাত: রিপোর্ট

মধ্যপ্রাচ্যে যুদ্ধ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিকে হুমকির মুখে ফেলায়, দেশ দুটি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে যোগদানের দিকে Read more

রামগতিতে টাকা দিয়েও জোটেনি চাকরি, টাকা ফেরত চাইলে হুমকি
রামগতিতে টাকা দিয়েও জোটেনি চাকরি, টাকা ফেরত চাইলে হুমকি

লক্ষ্মীপুরের রামগতিতে কামরুন্নাহার নামের এক নারী শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার চরসেকান্তর Read more

সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 

করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক Read more

লোহাগাড়ায় শিশুকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা
লোহাগাড়ায় শিশুকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা

চট্টগ্রামের লোহাগাড়ায় ছেলেকে মাদক ব্যবসায় জড়িত করা ও মাদক সেবনে বাধ্য করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন