যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পর্যালোচনা শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে শিগগিরই এ প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানানো হবে।প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল সোমবার এক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে বলেন, “আজ সকালে একটি আলোচনা হয়েছে; তবে এ বিষয়ে আমি আগেভাগে কিছু বলতে চাই না, এবং আমি নিশ্চিত যে খুব শিগগিরই এ ব্যাপারে আপনারা সরাসরি প্রেসিডেন্টের কাছ থেকে শুনবেন।”এর আগে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবে চলমান সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল রাখার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনার সুযোগ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।তবে লেভিট জানায়, প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ব নির্ধারিত মূল শর্তে কোনো পরিবর্তন আসেনি। এদিকে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা তারা গণমাধ্যমের মাধ্যমে চালিয়ে যেতে আগ্রহী নয়।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
