গাজীপুরের কাশিমপুরে কাজী মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য চললেও রহস্যজনকভাবে নীরব রয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, মহানগরীর কাশিমপুরের ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকায় মাহামুদুর কাজী নামের এক ব্যক্তি প্রায় ৫০০টিরও বেশি বাসাবাড়িতে প্লাস্টিক পাইপ ব্যবহার করে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, এসব সংযোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে স্থাপন করা হয়েছে। নিম্নমানের প্লাস্টিক পাইপ ব্যবহারের কারণে যেকোনো সময় অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবুও থামছে না এই অবৈধ কার্যক্রম।এদিকে, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়দের ভাষ্য, সবকিছু দেখেও তারা যেন “কাঠের চশমা” পরে আছেন। ফলে অবৈধ সংযোগদাতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।ভুক্তভোগীরা জানান, বৈধভাবে গ্যাস সংযোগ পেতে দীর্ঘসূত্রতা ও জটিল প্রক্রিয়ার সম্মুখীন হতে হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র অবৈধ সংযোগ দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে এবং হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাহমুদুল কাজী বিষয়টি এড়িয়ে গিয়ে অসংলগ্ন কথা বলে ফোন কেটে দেন। তবে তার ছোট ভাই মাহবুব কাজী বলেন, আমার বড় ভাই শুধু অবৈধ গ্যাস সংযোগ নয়, বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে জড়িত। কোনো ঘটনায় ধরা পড়লে দায় আমাদের ওপর চাপিয়ে দেন। বাসাবাড়িতে অবৈধ সংযোগ দিয়ে ভাড়াও তিনি নিজেই তুলে নিচ্ছেন।এ বিষয়ে আশুলিয়া তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, কাশিমপুর এলাকায় বৈধ কোনো আবাসিক গ্যাস সংযোগ নেই। আমরা নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মামলা দিয়ে থাকি। তারপরও এই কার্যক্রম থামানো যাচ্ছে না। গণমাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হলে আমরা আরও কার্যকর ব্যবস্থা নিতে পারব।বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অবৈধ গ্যাস সংযোগ শুধু আইনবিরোধীই নয়, বরং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দ্রুত এসব সংযোগ বিচ্ছিন্ন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করা এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক।কাশিমপুরের কাজী মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগের এই চিত্র যেন এক অদৃশ্য প্রভাবের ইঙ্গিত দেয়, যেখানে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাদশে ভর্তি : এখনো কলেজ পাননি জিপিএ ৫ পাওয়া ২৯৫ শিক্ষার্থী
একাদশে ভর্তি : এখনো কলেজ পাননি জিপিএ ৫ পাওয়া ২৯৫ শিক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শেষ ধাপে একাদশে ভর্তির জন্য মনোনীত হননি ৫ হাজার Read more

অটোরিকশাকে খেলনা ভেবে তুলে নিল হাতি, ভিডিও ভাইরাল
অটোরিকশাকে খেলনা ভেবে তুলে নিল হাতি, ভিডিও ভাইরাল

সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যেন রীতিমতো খেলছিল হাতিটি। শুঁড় দিয়ে বাঁয়ে–ডানে কাত করে ফেলছিল অটোরিকশাটি। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর জঙ্গলের Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়
ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান দলীয় Read more

কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থী হলেন যারা
কুমিল্লার বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থী হলেন যারা

নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।কুমিল্লার Read more

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।আজ মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন