যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান দলীয় প্রার্থী জন রিডকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। ভার্জিনিয়া সিনেটে তিনিই প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান সদস্য হিসেবে রাজ্যের ১৫তম সিনেট জেলার প্রতিনিধিত্ব করছেন।লেফটেন্যান্ট গভর্নর পদে ঘাজালা হাশমির এই জয়ের ফলে শিগগিরই ওই সিনেট আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন ঘাজালা হাশমি। ওই বছর তিনি এক চমকপ্রদ জয়ে রিপাবলিকানদের দখলে থাকা সিনেটের আসন পুনরুদ্ধার করে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হন।পাঁচ বছর পর ২০২৪ সালে, তাকে সিনেটের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান করা হয়। প্রজনন অধিকার ও গণশিক্ষা কার্যক্রমের মতো ডেমোক্র্যাটদের ইটি অগ্রাধিকারমূলক ইস্যুতে গুরুত্বপূর্ণ ছিল এই পদ।হাশমির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অন্যদের জীবন মান উন্নয়নে নিজেকে নিবেদিত করেছেন হাশমি। পাশাপাশি আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশগত ন্যায়বিচারের মতো বৈষম্যসংক্রান্ত বিষয়ে কাজ করে আসছেন তিনি।১৯৬৪ সালে ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন ঘাজালা হাশমি। তার বাবা-মা জিয়া হাশমি ও তানভীর হাশমি। শৈশব কেটেছে হায়দরাবাদের মালাকপেটে নানাবাড়িতে। মাত্র চার বছর বয়সে মা ও বড় ভাইয়ের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং জর্জিয়ায় বাবার সঙ্গে যোগ দেন।ঘাজালা বাবা অধ্যাপক জিয়া হাশমি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সেখান থেকে তিনি এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষাদানে যুক্ত হন এবং নিজের প্রতিষ্ঠিত সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক হিসেবে অবসর নেন।তার মা তানভীর হাশমি বিএ ও বিইড ডিগ্রিধারী। তিনি পড়াশোনা করেছেন হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের উইমেনস কলেজ থেকে।হাশমি হাইস্কুলে ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে স্নাতক সম্পন্ন করেন এবং একাধিক পূর্ণ স্কলারশিপ ও ফেলোশিপ অর্জন করেন। তিনি জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে স্নাসতকসহ বিএ ডিগ্রি ও আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয় থেকে আমেরিকান সাহিত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।১৯৯১ সালে স্বামী আজহার রফিককে নিয়ে হাশমি রিচমন্ড অঞ্চলে চলে যান। তাদের দুই প্রাপ্তবয়স্ক কন্যা ইয়াসমিন ও নূর চেস্টারফিল্ড কাউন্টি পাবলিক স্কুল এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন।প্রায় ৩০ বছর ধরে হাশমি শিক্ষকতা করেছেন। প্রথমে ইউনিভার্সিটি অব রিচমন্ডে, পরে রেইনল্ডস কমিউনিটি কলেজে অধ্যাপনা করেন তিনি। রেইনল্ডস কলেজে তিনি সেন্টার ফর এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১১ Read more

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে।আজ Read more

১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু
১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত এক Read more

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার
নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার রাইড শেয়ার মোটরসাইকেলের চালক শাহপরান (৩০)।রোববার (০১ জুন) আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত Read more

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করবে সরকার
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করবে সরকার

‘সন্ত্রাসবাদী সন্দেহে’ মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন