রবিবার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত টানা ২০ ঘন্টা বিদ্যুৎহীন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম,প্রশাসনিক কার্যক্রমে ভোগান্তির সৃষ্টি হয়েছে।শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, অ্যাকাডেমিক কার্যক্রমের অংশ অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরি করতে পারছেন না তারা। অনেকে মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতিও নিতে পারেননি। ফলে বেশ কিছু বিভাগে মিডটার্ম-সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। যা আজ সকাল ৯ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া নৃবিজ্ঞান বিভাগের এমএসএস ২০২৩-২৪ এর সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়।আবাসিক শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ৫ টি হলের একটিতেও পানি নেই। দুপুরের খাবার খেতে পারছেন না অনেক শিক্ষার্থী। ক্যাম্পাসের আশপাশের হোটেলেও খাবার পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার দফতর জানায়, বিদ্যুৎ কখন আসবে তা এখনো বলা যাচ্ছে না। তবে যদি  বিদুৎ আসতে বিলম্ব হয় তাহলে পানির সংকট দেখা দিতে পারে।প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী ম. মিজানুর রহমান বলেন, “আমরা গতকাল রাত ১১ টায় পিডিবির কাছে গিয়েছিলাম। শালবনের এখানে গাছ ভেঙেছে, বিদ্যুতের খুঁটি ও কিছু মেশিনারিজ ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। তারা কাজ করছে।”পিডিবির উপ-সহকারী প্রকৌশলী পিন্টু দেবনাথ বলেন, “শালবনের এখানে গাছসহ আমাদের কয়েকটি খুটি ভেঙে গেছে। কাজ চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে সন্ধ্যার আগে বিদ্যুৎ সরবরাহ করা যায়।”এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার Read more

খামেনেয়িকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু
খামেনেয়িকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হত্যার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৫ জুন) ফক্স নিউজকে Read more

প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের
প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান ‍সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা Read more

দৌলতদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
দৌলতদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেপরোয়া ও দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জ্যোৎস্না বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল Read more

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

এ বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন