এ বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর নোবেল পুরস্কার পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। তবে তিনি এ পুরস্কার পাননি।নোবেল কমিটি জানিয়েছে, মাচাদোকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য তার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ।ঘোষণায় বলা হয়, গণতন্ত্রের জন্য তার অবিচল সংগ্রাম ও অহিংস প্রতিরোধের মাধ্যমে মারিয়া কোরিনা মাচাদো শুধু ভেনেজুয়েলায় নয়, বরং সারা বিশ্বের গণতন্ত্রকামী জনগণের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছেন।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় ৩৩৮ জনকে। যারমধ্যে ২৪৪ জন হলেন ব্যক্তি। আর বাকি ৯৪টি মনোনয়ন দেওয়া হয়েছে প্রতিষ্ঠান বা সংগঠনকে।২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফ। এরপর তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেলে ভূষিত হয়নি। অপরদিকে ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পেয়েছিলেন জোসেফ রোটব্লাট। এছাড়া এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান নোবেল পেয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (০৫ Read more

হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

জেআইসি সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ Read more

জামালপুরে বন্যহাতির ভয়ে পাহাড়িদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম
জামালপুরে বন্যহাতির ভয়ে পাহাড়িদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম

বন্যহাতির তাণ্ডবে জামালপুরের বকশীগঞ্জ ও প্রতিবেশী শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের ২৫টি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। বন্যহাতির আক্রমণে প্রতিদিন Read more

‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার
‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির কণ্ঠে আজ আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে। ফ্যাসিবাদের ছায়া স্পষ্ট। কিন্তু Read more

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব
নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে: প্রেস সচিব

বিএনপইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমালোচকদের যে সংশয় ছিলো তা দূর হয়েছে বলে Read more

লাগেজে লুকিয়ে কারাগার থেকে পালালো কয়েদি
লাগেজে লুকিয়ে কারাগার থেকে পালালো কয়েদি

ফ্রান্সের একটি কারাগার থেকে এক কয়েদি অভিনব উপায়ে পালিয়ে গেছেন। শাস্তির মেয়াদ শেষ করে মুক্তি পাওয়া অন্য এক বন্দির ব্যাগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন