কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হতেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে বড় সাফল্যের দাবি করেছে সংস্থাটি। এ বিষয়ে সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে থাকতেন রাজাগঞ্জ পানপট্টি এলাকার ভুইয়া হেরিটেজ নামে ভাড়া বাসায়। গত শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি রোড এলাকার একটি হোটেলের সামনের ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ফিরে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় এসে শেষবার পরিবারের সঙ্গে কথা বলেন বুলেট। এরপরই তার মোবাইল ফোনটি দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যায়। ভোর সাড়ে ৫টা পর্যন্ত তার মোবাইলের লোকেশন সদর দক্ষিণের চৌয়ারা এলাকায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা, ক্যামেরা ও মূল্যবান মালামাল লুট করার পর তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে যায় ছিনতাইকারীরা।র‍্যাব-১১, কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম রোববার রাতে  গণমাধ্যমকে জানান, কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য বের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে সোমবার সকালে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।এদিকে মামলার ছায়া তদন্তে র‍্যাবের পাশাপাশি ডিবি, সিআইডি ও পিবিআই কাজ করছে। পুলিশের পক্ষ থেকেও আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। দেড় বছর আগে চাকরিতে যোগ দেওয়া এই মেধাবী কর্মকর্তার মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে সহিংসতায় রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই
সুদানে সহিংসতায় রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই

সুদানের এল-ফাশের শহরে ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত লাশ। কবর দেওয়ার মতো কেউ নেই। শহরটি গত সপ্তাহে Read more

ভেঙে ফেলা হতে পারে মিঠুন চক্রবর্তীর বাড়ি
ভেঙে ফেলা হতে পারে মিঠুন চক্রবর্তীর বাড়ি

অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে Read more

ভৈরবে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) Read more

জমির মামলায় হেরে নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ
জমির মামলায় হেরে নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত মামলায় হেরে গিয়ে এক নারীকে দিয়ে ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামে এক সাবেক Read more

দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল Read more

জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা
জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা

জয়পুরহাটে সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন