টাঙ্গাইলের মির্জাপুরে গত এক সপ্তাহ আগে নদীর পাড়ে পুতে রাখা গর্ত থেকে বস্তাবন্দি অজ্ঞাত মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে, ময়নাতদন্তের রিপোর্ট না আসায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।জানা যায়, এই ঘটনার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তঃসত্ত্বা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে হয়েছে দাবী করে পোস্ট করা হচ্ছে। কিন্তু পুলিশ বলছে, তাকে হত্যার পর মরদেহ গুমের জন্য গর্ত করে পুতে রাখা হয়েছিল।পুলিশ জানায়, গত সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর পাড়ের গর্তে থেকে অজ্ঞাত মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এরআগে স্থানীয়রা ওই এলাকায় দুর্গন্ধ পেলে ঘটনাস্থলে গিয়ে মৃত নারীর চুল দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়ার পর মাটি খুঁড়ে দুইটি মরদেহ উদ্ধার করে পুলিশ। ৮-১০ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে সেখানে গর্তে পুতে রাখা হয়েছে ধারণা পুলিশের। অজ্ঞাত ওই নারী ৭ মাসের গর্ভবতী ছিল। মরদেহ পঁচে যাওয়ায় এক সপ্তাহ পেড়িয়ে গেলেও পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।পরে ২১ এপ্রিল মরদেহ দুইটির ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মির্জাপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করে পুলিশ। হত্যাকাণ্ডটি অন্য কোথাও ঘটিয়ে প্রমাণ লোপাট ও গুম করার উদ্দেশ্যে নদীর নির্জন পাড়ে গর্ত করে পুতে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ফরেনসিক রিপোর্ট এবং ডিএনএ টেস্টের মাধ্যমে মা ও নবজাতকের পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে ঘটনার কয়েকদিন পর ওই মৃত নারী ও শিশুর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছেন, অন্তঃসত্ত্বা নারীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে।পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে মা ও ছেলে নবজাতককে মির্জাপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাবেদ পারভেজ।সহকারী পুলিশ সুপার এএসপি (মির্জাপুর-নাগরপুর) সার্কেল আদনান মুস্তাফিজ জানান, নারীকে হত্যা করা হয়েছে এটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেলেও ধর্ষণ হয়েছি কিনা সেটা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া জানা যাবে না। মরদেহ পঁচে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দেশের সব থানায় মৃতের ছবি পাঠানো হয়েছে এবং তদন্ত হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ ও আসিফ মাহমুদ
শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ ও আসিফ মাহমুদ

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। ছাত্র-জনতার সেই বিক্ষোভে Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন Read more

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের Read more

ইরানে আক্রমণ সহ্য করব না, এরদোয়ানের হুঁশিয়ারি
ইরানে আক্রমণ সহ্য করব না, এরদোয়ানের হুঁশিয়ারি

ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।সোমবার Read more

সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার
সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার

ইসরায়েল-ইরান সংঘাতে প্রথমবারের মতো জানা গেল ইসরায়েলি সেনা নিহতের খবর। দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিয়ারশেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় Read more

স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর স্ত্রীর মরদেহ পড়েছিল খাটে
স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর স্ত্রীর মরদেহ পড়েছিল খাটে

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন