ইসরায়েল-ইরান সংঘাতে প্রথমবারের মতো জানা গেল ইসরায়েলি সেনা নিহতের খবর। দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিয়ারশেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে কর্তব্যরত অবস্থায় থাকা একজন সৈনিকও রয়েছেন।মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ওই সেনা সদস্যা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। দুইদেশের যুদ্ধবিরতির আগ দিয়ে হামলাটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা চালায় তেহরান। যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী।১৮ বছর বয়সী নিহত আইডিএফ সদস্যের নাম কর্পোরেশনাল এইটান জ্যাকস। বিয়ারশেবার অভিজাত মাল্টিডোমেন ইউনিটের একজন প্রশিক্ষণার্থী ছিলেন তিনি। ইরানের হামলায় নিহত চারজনের মধ্যে জ্যাকস তার পরিবারের দুই সদস্যের সঙ্গে তার বাড়িতে নিহত হন। চতুর্থ ব্যক্তি পাশের অ্যাপার্টমেন্টে নিহত হন।১৩ জুন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১২ দিনের সংঘাতে এ নিয়ে মোট ২৮ জন নিহত হওয়ার খবর জানালো তেল আবিব। নিহতদের মধ্যে জ্যাকস ছাড়া বাকি সবাই বেসামরিক নাগরিক।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। আজ মঙ্গলবার (৩ জুন) থেকে এ Read more

সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১
সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  বজ্রাঘাতে ২ জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা Read more

মেক্সিকতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ১২
মেক্সিকতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ১২

মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।বৃহস্পতিবার (২৬ Read more

‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে’
‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে’

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন Read more

পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন
পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন

রাজশাহীর পুঠিয়ায় ৪ বছরের শিশুকে আপন চাচা দ্বারা বলাৎকার করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার সময় এই ঘটনাটি ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন