জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। প্রতিটি গাড়িতে নতুন চার্ট টাঙানো থাকবে।গতকাল শনিবার নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এই রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। সেই সঙ্গে ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯১১ টাকা। এছাড়া ঢাকা (গাবতলী) থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা।এদিকে সায়েদাবাদ রুটের আওতায় ঢাকার সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫২ টাকা। সেই সঙ্গে ঢাকার সায়েদাবাদ থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।এর বাইরে সায়েদাবাদ থেকে সিলেট রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ টাকা। পাশাপাশি এই রুটে চলাচল করা ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৪০ টাকা। সেই সঙ্গে সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা। আর সায়েদাবাদ থেকে খুলনা রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৬৯০ টাকা। এছাড়াও সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ থেকে টেকনাফে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ১ হাজার ৩৩৫ টাকা।অন্যদিকে ঢাকার গাবতলী থেকে ঝিনাইদহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০১ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৩৯ টাকা। সেই সঙ্গে ঢাকার গাবতলী থেকে রাজশাহী রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া পড়বে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৯৯১ টাকা। আর গাবতলী থেকে মেহেরপুর রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৮১ টাকা।এছাড়াও মহাখালী রুটের আওতায় ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৯৪ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৩৭৫ টাকা। সেই সঙ্গে মহাখালী থেকে জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৪৯২ টাকা।একইভাবে মহাখালী থেকে শেরপুর রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৩৭ টাকা। পাশাপাশি মহাখালী থেকে কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া পড়বে ৪০১ টাকা এবং এই রুটে চলাচল করা ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৫১১ টাকা।বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল রাতে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে সরকার। ওইদিন প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় সড়কে টায়ারে Read more

ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা Read more

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জুলাই সনদ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার Read more

বিশ্বকাপ জেতার সময় এসে গেছে: কার্লো আনচেলত্তি
বিশ্বকাপ জেতার সময় এসে গেছে: কার্লো আনচেলত্তি

২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। দুই দশকের বেশি সময় ধরে 'হেক্সা'—অর্থাৎ ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে Read more

পশ্চিমাদের কার্যকর সহায়তা চাইলেন জেলেনস্কি
পশ্চিমাদের কার্যকর সহায়তা চাইলেন জেলেনস্কি

ইউক্রেনে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত দুই জনের প্রাণহানীর খবর সামনে এসছে। এ হামলার Read more

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন