ইউক্রেনে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত দুই জনের প্রাণহানীর খবর সামনে এসছে। এ হামলার পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদেমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি ‘কঠোর ও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় ভোরে কিয়েভসহ ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালায় মস্কো। এ হামলায় ৪’শর অধিক ড্রোন এবং ৭টি মিসাইল ব্যবহার করা হয়। এটি ছিল রুশ বাহিনীর সাম্প্রতিক সময়ের আরেকটি বড় আকারের হামলা। মস্কো শান্তি আলোচনা চাই না উল্লেখ করে ভ্লদেমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোষ্টে বলেন, ‘রাশিয়ার মিসাইল ও শাহেদ ড্রোনের হামলা যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্য দেশগুলোর শান্তি আনয়নের প্রচেষ্টাকে ধ্বংস করছে।বিশ্বের প্রতিক্রিয়া যেন নীরবতা না হয়ে বরং কার্যকর পদক্ষেপ হয়।’যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপই রাশিয়ার এমন কার্যক্রমকে বন্ধ করতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিনি আরও বলেন, ‘বিশ্বের প্রতিক্রিয়া যেন নীরবতা না হয়ে বরং কার্যকর পদক্ষেপ হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন পদক্ষেপ রাশিয়াকে শান্তি চুক্তিতে বাধ্য করতে পারে। ইউরোপের পক্ষ থেকে এমন পদক্ষেপ, যার বিকল্প শক্তিশালী হওয়া ছাড়া আর কিছু নেই।’জেলেনস্কি জানান, সর্বশেষ এই হামলায় রাশিয়া ৩১৫টি ড্রোন ও সাতটি মিসাইল ব্যবহার করেছে, যার মধ্যে দুটি ছিল উত্তর কোরিয়া নির্মিত। প্রসঙ্গত, গত সপ্তাহের শেষের দিকে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা করে ইউক্রেন। এ ঘটনার পর থেকেই মস্কো প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী রোববার ভোর থেকেই ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার বিমান হামলা চালানো শুরু করে।সূত্র: আল-জাজিরা আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মতিউরকাণ্ডে ১১ পুলিশ সদস্য বরখাস্ত
মতিউরকাণ্ডে ১১ পুলিশ সদস্য বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় তাকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে পুলিশের এক Read more

মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার Read more

নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক Read more

বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয়প্রক্রিয়া স্বচ্ছ হবে: যুক্তরাষ্ট্র

প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে সব ধরনের ক্রয়প্রক্রিয়া পুরোপুরি উন্মুক্ত ও স্বচ্ছ করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। Read more

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নিহত যুবক দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় Read more

বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে
বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ মে শুরু হবে। তিন দিনব্যাপী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন