দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বিভাগীয় জেলাগুলোতে ঝড়ের সম্ভাব্য সময়—রাজশাহী বিভাগ: বিভাগের সকল জেলায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের পর থেকে রাত ১২টার মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রংপুর বিভাগ: সকল জেলায় রাত ৮টার পর থেকে শুরু হয়ে রোববার সকাল ৬টা পর্যন্ত আবহাওয়া প্রতিকূল থাকতে পারে।সিলেট বিভাগ: বিভাগের সব জেলায় রাত ৯টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় রাত ১০টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত ঝড়ের আশঙ্কা রয়েছে।ঢাকা বিভাগ: রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলায় রাত ১০টার পর থেকে সকাল ৬টার মধ্যে কালবৈশাখী আঘাত হানতে পারে।খুলনা বিভাগ: কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় রাত ৮টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।ঝড়ের সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় খোলা মাঠে না থাকা এবং নদী পথে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

সরকারকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি রিট মামলার চূড়ান্ত Read more

‘রেড গ্রাস’ বলে ভারত থেকে এলো ৮ কোটি টাকার জাফরান
‘রেড গ্রাস’ বলে ভারত থেকে এলো ৮ কোটি টাকার জাফরান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ‘রেড গ্রাস’ (লাল ঘাস) নামে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ জাফরান জব্দ করা হয়েছে। ‘তোহা Read more

মাদক নিয়ন্ত্রণে পুলিশ সাহসিকতা দেখিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদক নিয়ন্ত্রণে পুলিশ সাহসিকতা দেখিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম বলেছেন, পুলিশ মাদক নিয়ন্ত্রণে খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরেও তারা Read more

ইউসেপের চাকুরি ও উদ্যোক্তা মেলায় তাৎক্ষণিক চাকুরি পেলেন ৪৩০জন 
ইউসেপের চাকুরি ও উদ্যোক্তা মেলায় তাৎক্ষণিক চাকুরি পেলেন ৪৩০জন 

সিভি নিয়ে এলেই সুযোগ হচ্ছে তাৎক্ষণিক দেশের শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানে সাক্ষাৎকারের সুযোগ। আর সেখান থেকেই মিলছে বহুল প্রত্যাশিত চাকুরি। বেকারত্বের Read more

গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

গ্রিসে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়া বিরাজ করার শঙ্কা তৈরি হয়েছে। এই জরুরি পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী Read more

৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড
৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। ২০২৪-২৫ মৌসুমের শেষ থেকেই গুঞ্জন উঠেছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন