ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে শেষ মুহূর্তের প্রচার ঘিরে ব্যস্ততা তুঙ্গে। পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক ময়দানের উত্তাপও।শনিবার অমিত শাহের একাধিক সভা এবং কর্মসূচি ছিল রাজ্যে। সেখান থেকে দুর্নীতি, আইন-শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন তিনি।রাজ্যের এক সভায় অমিত শাহ বলেছেন, প্রতিবার ভোটের সময় দিদির গুন্ডারা ঝামেলা করে। তাই গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখে ঘরের বাইরে যেন না দেখতে পাই। যদি বার হয় তা হলে পাঁচ তারিখের পর উল্টো করে ঝোলাব।শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে মমতা বন্দোপাধ্যায়ের একাধিক নির্বাচনী কর্মসূচিও ছিল। এরই মধ্যে একটি জনসভা থেকে অমিত শাহের মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।মমতা বলেছেন, আমরা চেয়ারকে রেসপেক্ট করি। কিন্তু কী করে আপনি বলছেন… আপনি আরো ঘুরুন। আপনার জন্য আমাদের ভোট আরও বাড়বে। কিন্তু আপনি কী করে বলছেন, ঝুলিয়ে দেওয়া হবে। সোজা করা হবে।তিনি বলেন, হিংসার কথা বলছেন! আমি জানি, তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না। কিন্তু আইনজীবী যারা আছেন, তাদের বলছি কেস করুন।পাল্টা জবাবে অমিত শাহ বলেন, আমি গুন্ডাদের ভয় দেখাই তো দিদি আমার উপর রেগে যান। কাল বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমি গুন্ডাদের ভয় দেখাচ্ছি। তিনি প্রশ্ন তোলেন, তো বলুন কী করব? কোলাকুলি করব?এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা
আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি: রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কারের পর প্রথম প্রকাশ্য সমাবেশে প্রয়াত নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া পড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (০১ Read more

বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা
বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা না হলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জনপ্রিয় Read more

খাস জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ
খাস জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে একদল Read more

জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু
জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু

জাপান সাগরে তিনদিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় ভারসাম্য রক্ষায় নিজেদের Read more

মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে আলোচনায় বসবে না ইরান
মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে আলোচনায় বসবে না ইরান

ইসলামাবাদে অনুষ্ঠেয় পরবর্তী দফার আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, তাদের বন্দরগুলোতে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার Read more

ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল
ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল

টানা ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে নাট্য সম্পাদক পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের ইগিমি চাকমার বিপরীতে মাত্র এক ভোটে জিতেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন