বিএনপি থেকে বহিষ্কারের পর প্রথম প্রকাশ্য সমাবেশে প্রয়াত নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া পড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি দোয়া পরিচালনা করেন এবং নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।স্থানীয় এক নম্বর ওয়ার্ডের সমাবেশে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছাড়িনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব।’ তিনি আরও উল্লেখ করেন, নেত্রীর লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এলো। আমার প্রতি কোনো অন্যায় হয়ে থাকলে, তার বিচার আল্লাহর কাছেই সোপর্দ করলাম।তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে মতবিনিময়ে আমি নেত্রীর জন্য দোয়া পড়তে বলেছি, নিজেও পড়েছি। এটা আমার শ্রদ্ধার্ঘ্য।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে লড়াই করবেন। তার ভাষ্যমতে, হাঁস শুধু প্রতীক নয়, এটি আমার নিজস্ব রাজনৈতিক পরিচয়েরও অংশ।গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটি দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার চার নেতাকে বহিষ্কার করে। তাদের মধ্যে রুমিন ফারহানার নাম উল্লেখযোগ্য। এর আগে দল জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে এই আসনের প্রার্থী মনোনীত করেছিল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম
কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম

সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আসামি আব্দুল মজিদ মিনুকে (২৬) দ্রুত গ্রেপ্তার করতে মানববন্ধন ও প্রতিবাদ Read more

জেতা যায় এমন অবস্থানে থেকে যেসব কারণে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ
জেতা যায় এমন অবস্থানে থেকে যেসব কারণে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

পাকিস্তান যেখানে মেরেছিল মাত্র পাঁচটি ছক্কা, বাংলাদেশ ইনিংসের দশম ওভারেই পাঁচটি ছক্কা মারে, তবে শেষ পর্যন্ত তাদের ছক্কার সংখ্যা দাঁড়ায় Read more

বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের বন্যা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ২৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। এই অর্থ দিয়ে ২০২৪ সালের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো Read more

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

শৈত্যপ্রবাহের কারণে সোমবার (৫ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের Read more

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

এক ক্যাচ মিসের মাশুল গতকাল দিয়েছে বাংলাদেশ। ‘জীবন’ পাওয়া অভিষেক শর্মার ৭৫ রানের বিধ্বংসী ইনিংসের কারণেই তো ভারতের কাছে ৪১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন