জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘আমরা একসঙ্গে মজলুম ছিলাম। বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করেন, আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ জাতিকে নিয়ে; বিরোধীদলকে নিয়ে ব্যঙ্গবিদ্রেুাপ করত। আজকে তারা কোথায়! আপনারা এদের কাজ শুরু করেছেন।’শনিবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। বিএনপি প্রতিটি বিষয়ে পতিত ও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।বিএনপি গণভোটের রায় মানে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সংসদের ভেতরে সরকারি দল-বিরোধীদলের এমপিরা যখন কথা বলেন, তখন সবাই জুলাইযোদ্ধাদের কথা বলেন। কেউ শহীদ শরীফ ওসমান বিন হাদির কথাও বলেন। একটা ভোটের রায় বিএনপির পক্ষে গিয়েছে, সেখানে ৫১ শতাংশ ভোট তাদের পক্ষে পড়েছে—সেটা তারা মেনে নিয়েছেন। কিন্তু ৭০ শতাংশ গণভোটের পক্ষে পড়েছে।সেটা তারা মানেন না। তারা ৫১ শতাংশ মানেন, কিন্তু ৭০ শতাংশ মানেন না। এটা লজ্জা ও দুঃখজনক। ওই ৭০ শতাংশের রায় যেদিন বাস্তবায়ন হবে, সেদিন দেশ থেকে সত্যিকারার্থে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় হবে।’ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ তাদের পোষ্য ও তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে সমাজের প্রত্যেকটা জায়গায় তাদের কর্তৃত্ব কায়েম করেছিল, সে আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল বাহিনী এসে দাঁড়াতে পারেনি।বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। তারা তাদের নিজেদের ইশতেহারের বিরোধিতা করছে। আমার বোধহয়, তারা যে বিরোধিতা করছে, এই জ্ঞানটাও তারা হারিয়ে ফেলেছে।’বিএনপিকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘প্রিয় বিএনপি, ভুলে যাবেন না। এই জুলাই না হলে—এই মায়েদের এই বাবাদের এই ভাইদের এই বোনদের—সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আপনারা ক্ষমতার তাখত ইনজয় করতে পারতেন না। তখতে বসে সব ভুলে গেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের শেষ দিন আজ। কলম্বোয় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।একনজরে দেখে নিন টিভিতে Read more

ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ
ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ

পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা Read more

টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের Read more

৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ

কারো পৌষ মাস কারো সর্বনাশ। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে পৌষের দেখা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। Read more

পাগলা মসজিদের সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদের সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩৫ বস্তা টাকা। Read more

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন