রাজবাড়ীর পাংশা উপজেলায় মিথ্যা মামলা ও নিজস্বভাবে বাড়িঘরে হামলা-ভাঙচুর সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় এলাকায় এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ২০২১ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত মোঃ হৃদয় মন্ডল ও রব মন্ডল এলাকার ১২২ জনের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এতে এলাকার নিরীহ মানুষ দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।সংবাদ সম্মেলনে আরও জানান, গত ২৩ এপ্রিল বিরোধ মীমাংসার উদ্দেশ্যে হৃদয় মন্ডলের বাড়িতে গেলে ওহাব ও আজিজ হোসেনকে মারধর করা হয়। পরবর্তীতে অভিযুক্তরা নিজেরাই নিজেদের বাড়িঘর ভাঙচুর করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন বলে দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়
ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়

ঈদযাত্রায় প্রতিবারের ন্যায় এবারও উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী নারী-পুরুষসহ সব শ্রেণি Read more

৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ

কারো পৌষ মাস কারো সর্বনাশ। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে পৌষের দেখা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। Read more

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট।রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে জেলা Read more

ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেলো শিশুর
ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেলো শিশুর

ভোলায় অটোরিকশার চাপায় সাহাদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে Read more

চন্দনাইশে গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০
চন্দনাইশে গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন