বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শন জুটি মানেই যে বক্স অফিসে বড় কোনো ধামাকা, তা আবারও প্রমাণিত হলো। দীর্ঘ ১৪ বছর পর এই জুটির প্রত্যাবর্তনে নির্মিত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’ মুক্তির এক সপ্তাহেই বাজিমাত করেছে।আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আয়ের দিক থেকে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-কেও ছাড়িয়ে গেছে।গত ১৯ মার্চ মুক্তি পাওয়া রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বেশ ভালো ব্যবসা করলেও গত ১৭ এপ্রিল ‘ভূত বাংলা’ মুক্তি পাওয়ার পর থেকেই রণবীরের সিনেমার আয় কমতে শুরু করেছে।আন্তর্জাতিক বক্স অফিস রিপোর্ট থেকে জানা যায়, গত ২২ এপ্রিল ‘ভূত বাংলা’ আয় করেছে ২ লাখ ৬০ হাজার ডলার। যেখানে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর আয় ছিল ৯৩ হাজার ডলার।এদিকে হলিউডের ১৫৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। তবে এ সিনেমার চেয়ে বেশি দর্শক চাহিদা ‘ভূত বাংলা’তে থাকায় হলিউডের ৫০০টি প্রেক্ষাগৃহে চলছে ‘ভূত বাংলা’।‘ভূত বাংলা’ সিনেমা পুরনো রহস্যময় এক বাড়ি আর ভৌতিক সব অদ্ভুত ঘটনা নিয়ে তৈরি। রহস্যে ঘেরা হরর সিনেমাটির গল্প এগিয়েছে ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে। একটি প্যালেস থেকে শুরু হয় গল্প। যেখানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। জনজীবনে ছড়াতে শুরু করে আতঙ্ক।প্রিয় দর্শনের পরিচালনায় নির্মিত ‘ভূত বাংলা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার। ভূতের ভয়ের সঙ্গে কমেডির মিশেলে তৈরি এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ে ধরা দেন অক্ষয় কুমার এবং ওয়ামিকা গাব্বি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, মঞ্জু যোশি, রাজপাল যাদব, যিশু ইউ সেনগুপ্তের মতো অভিনয়শিল্পীরা।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
