উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্সের বার্তা হিসেবে ছড়ানো হয়েছে। তবে, এমন কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর।আজ শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে বার্তাটি তাদের নামে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে তারা।তরিফুল নেওয়াজ কবির বলেন, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্স নামে ভারতে একটা অধিদপ্তর আছে সম্ভবত। রাজস্থান বা ওই অঞ্চলের দিকে যে মরুভূমি আছে, সেখানে তাপমাত্রা অনেক উঠে যায়। তাদের কোনো বার্তা হতে পারে। কিন্তু আমাদের দেশে তাপমাত্রা ৪৫-এর উপরে ওঠেনি। এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস, সেটা ১৯৭২ সালে। আমাদের দেশে এখন ৫৫ ডিগ্রি সেলসিয়াসের কথা তো চিন্তাও করা যায় না।এদিকে, উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্সের বরাত দিয়ে যে বার্তাটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি এবং এ সময় করণীয় বিষয়ে যে তথাকথিত সতর্কতা বার্তা প্রচার করা হচ্ছে, সেটি ফায়ার সার্ভিস কর্তৃক জারি করা হয়নি।এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।‘জরুরি বিজ্ঞপ্তি’ নামে ছড়িয়ে পড়া ভুয়া বার্তায় বলা হয়েছে, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনো ব্যক্তি (খোলা আকাশের নিচে) বাইরে বের হবেন না। কারণ, আবহাওয়া অধিদপ্তর বলেছে যে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই ঘরে কেউ যদি দম বন্ধ বোধ করেন তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন। দরজা খুলে রাখুন, যাতে বাতাস চলাচলে সুবিধা হয়। মোবাইলের ব্যবহার কম করুন, মোবাইল ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এ ব্যাপারে সতর্ক থাকুন এবং মানুষকে জানান। যতটা সম্ভব ঠান্ডা পানীয়, যেমন দই, বাটার মিল্ক, আপেলের জুস ইত্যাদি ব্যবহার করুন।’‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্স নাগরিক এবং বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে- ৪৭ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি এবং আগামী দিনগুলিতে কিউমুলাস মেঘের উপস্থিতির কারণে বেশিরভাগ এলাকায় শ্বাসরুদ্ধকর পরিবেশের জন্য কিছু সতর্কতা রয়েছে। নিম্নলিখিত দ্রব্যাদি গাড়ি থেকে সরানো উচিত-১। গ্যাস সামগ্রী২। লাইটার৩। কার্বনেটেড বেভারেজ৪। সাধারণ পারফিউম এবং অ্যাপ্লায়েন্স ব্যাটারি৫। গাড়ির জানালা সামান্য খোলা থাকা উচিত (বাতাস চলাচলে জন্য)৬। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভরাট করবেন না৭। সন্ধ্যায় গাড়িতে জ্বালানি নিন৮। গাড়িতে ভ্রমণ করা এড়িয়ে চলুন, বিশেষ করে সকালের দিকে।’ভুয়া বার্তায় আরও বলা হয়, ‘বিচ্ছু এবং সাপ থেকে সাবধান থাকুন, কারণ তারা তাদের গর্ত থেকে বেরিয়ে এসে শীতল জায়গার সন্ধানে পার্কে কিংবা বাড়িতে প্রবেশ করতে পারে। প্রচুর পানি এবং তরল পানীয় পান করুন, গ্যাস সিলিন্ডার রোদে না রাখা নিশ্চিত করুন, বিদ্যুতের মিটার ওভারলোড না করা নিশ্চিত করুন এবং এয়ার কন্ডিশনার শুধুমাত্র বাড়ির দখলকৃত জায়গায় ব্যবহার করুন, বিশেষ করে গরমের সময়। এবং দুই থেকে তিন ঘণ্টা পর পর ৩০ মিনিট বিশ্রাম দিন। বাইরে ৪৫°-৪৭° হলে বাড়িতে ২৪°-২৫°এ এসি রাখুন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সূর্যালোকের সরাসরি সংস্পর্শে আসা এড়িয়ে চলুন, বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ, জলাবদ্ধতায় ভোগান্তিতে আমতলীবাসী
গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ, জলাবদ্ধতায় ভোগান্তিতে আমতলীবাসী

ঘূর্ণিঝড়ের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের সঙ্গে টানা তিন দিনের বৃষ্টিতে বরগুনার আমতলী উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। তলিয়ে গেছে Read more

‘খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না’
‘খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না’

খাগড়াছড়িতে সম্প্রতি নানা বিষয় নিয়ে প্রেসব্রিফিং করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।আজসোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের Read more

বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল রাউজান
বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম Read more

ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু
এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ।শুক্রবার (৩ এপ্রিল) এনসিপির আহ্বায়ক নাহিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন